রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। বুধবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি দাবি করেন: ইউক্রেনে যুক্তরাষ্ট্র জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাব পরিচালনা করছিল বলে রাশিয়া যে দাবি করেছে তা অযৌক্তিক। মস্কোর এ মিথ্যা দাবির পেছনে ষড়যন্ত্র রয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে: ইউক্রেনের ল্যাবরেটরিতে জৈব অস্ত্র তৈরি হবার নথি পেয়েছে তারা। এসব অস্ত্র মার্কিন অর্থায়নে ইউক্রেনে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়।
এসব অভিযোগ অস্বীকার করে রাশিয়া তার অভিযোগের আড়ালে জৈব বা রাসায়নিক হামলার প্লট তৈরি করছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়।
এর আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে থার্মোবারিক রকেট বা ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ তোলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।







