চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় ক্ষমতাসীন সরকারের ‘বিস্ময়কর’ পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনের ঘোষণার পর তার সমর্থনে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার।

বুধবার রাশিয়ার এক টেলিভিশনের সামনে এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

মেদভেদেভ বলেন: ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাব রাশিয়ার ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরত্বপূর্ণ পরিবর্তন আনবে। এ লক্ষ্যে বর্তমান সরকার পদত্যাগ করছে।

দিমিত্রি মেদভেদভ জানিয়েছেন: ‘পুতিনের নতুন এই পরিবর্তনের প্রস্তাবের বাস্তবায়নের জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবর্তন  হলে দেশটিতে নির্বাহী বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, শাসন বিভাগসহ সামগ্রিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। বাকী সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রেসিডেন্ট পুতিন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্সি থেকে পার্লামেন্ট ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সংবিধান সংশোধনের বিষয়ে দেশজুড়ে ভোটের প্রস্তাব করেছেন।

তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত দিমিত্রি মেদভেদভকে সরকারে প্রধানের দায়িত্ব পালন করার জন্য বলেছেন প্রেসিডেন্ট পুতিন।

Reneta

পুতিন নতুন পদ তৈরির মাধ্যমে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভকে জাতীয় সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য বলেছেন।

দেশটির পার্লামেন্টের ভূমিকা আরো শক্তিশালি করার জন্য বুধবার সকালে সংবিধান সংশোধনের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়া সরকারের এই পদত্যাগের ঘটনা বিস্ময়কর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সরকারের পদত্যাগের ঘটনাকে স্বাগত জানিয়েছেন পুতিন। ২০২৪ সালে প্রেসিডেন্ট পুতিনের মেয়াদ শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT