আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

পারমাণবিক কেন্দ্রের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার হামলায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ব্যাপক আলো ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার নবম দিনের আক্রমণ চলমান রয়েছে। এ হামলার কারণে আগুন লেগেছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায়।

নিকটবর্তী এনেরহোদারের মেয়র দিমিত্রো অরলভের বরাতে বিবিসি জানায়, শুক্রবার ভোরের দিকে শত্রুপক্ষের ক্রমাগত গোলাগুলির কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পারমাণবিক প্ল্যান্টের কাছাকাছি যেকোনো ধরনের লড়াই বন্ধের আহ্বান জানায় সকল পক্ষের কাছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, একটি রিপোর্টের মাধ্যমে রাশিয়ান বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করেছে বলে জানিয়ে জরুরী সাহায্যের আবেদন জানিয়েছিলেন।

কিয়েভের একটি জরুরী ঠিকানা থেকে ভোরের আগে জেলেনস্কি একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সকলকে সতর্ক করে আকুতি জানিয়ে বলেন, ইউরোপীয়রা, দয়া করে জাগো!।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি উভয়েই জেলেনস্কির দলের সাথে কথা বলেন।

আইএইএ পারমাণবিক প্ল্যান্টের কাছাকাছি হামলা বন্ধ করার জন্য আবেদন করেন এবং পারমাণবিক চুল্লিতে আঘাত লাগলে মারাত্মক বিপদ হবে বলেও সতর্ক করে।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টের বিকিরণের মাত্রার কোন পরিবর্তন এখনো শনাক্ত করা যায়নি, তবে ক্রমাগত রাশিয়ান আক্রমণের কারণে এখনো উদ্বেগ রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়।

আজ শুক্রবার রাশিয়ার আক্রমণের নবম দিনে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে তাদের ক্রমাগত আক্রমণ চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

বিষয়:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ জাপোরিঝিয়া মারিউপোল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…