চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সঙ্গে খেলবে না পোল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।

ইউক্রেনের সমর্থনে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে রবার্ট লেভান্ডোভস্কির দেশ। একই সঙ্গে দেশটির ফুটবল সংস্থা সুইডেন ও চেজ রিপাবলিক ফেডারেশনের সঙ্গে আলোচনা করবে- যাতে ফিফা রাশিয়াকে নিয়ে অবস্থান পরিষ্কার করে।

স্কাই স্পোর্টসকে পোলিশ ফুটবল সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ‘কোনো কথা নয়, এবার কিছু করার সময়। ইউক্রেনের প্রতি রাশিয়ান ফেডারেশনের আগ্রাসনের কারণে, পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলবে না। এটাই সঠিক সিদ্ধান্ত। ফিফার কাছে সাধারণ অবস্থান নিয়ে আসার জন্য আমরা সুইডিশ এবং চেক ফেডারেশনের সাথে আলোচনা করছি।’

২০২৩ সালে কাতার বিশ্বকাপের টিকিট সংগ্রহের লক্ষ্যে ‘বি’ গ্রুপে লড়বে রাশিয়া, সুইডেন, পোলান্ড এবং চেক রিপাবলিক। ২৪ মার্চ মস্কোতে পোল্যান্ডের মুখোমুখি হবার কথা রাশিয়ার। পরেরদিন সুইডেনের বিপক্ষে লড়বে চেক রিপাবলিক। জয়ী দুটি দল চারদিন পর লড়বে নভেম্বরে কাতারে যাবার টিকিট সংগ্রহে। তবে ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসন অনেক কিছুতেই পরিবর্তন আনতে পারে।

বিশ্বকাপ প্লে-অফে না খেলার সিদ্ধান্তের কথা বলেছেন পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভান্ডোভস্কি। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সিজারি কুলেসজার টুইট শেয়ার করে লিখেছেন, ‘এটাই কি সঠিক সিদ্ধান্ত! ইউক্রেনে সশস্ত্র আগ্রাসন চলা অবস্থায় রাশিয়ান জাতীয় দলের সাথে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না। রাশিয়ান ফুটবলার এবং ভক্তরা এর জন্য দায়ী নয়। তবে কিছুই ঘটছে না বলেও ভান ধরতে পারি না।’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আঁচ লেগেছে ফুটবলেও। রাশান সেনাদের আগ্রাসনের বিরুদ্ধে ইতোমধ্যে বিস্তর পদক্ষেপ নিয়েছে এই খেলা। রাশিয়া থেকে সরানো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। দুটি দলই পেয়েছে হোম ভেন্যুতে নিষেধাজ্ঞা। বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব রাশিয়ান স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে বাতিল করেছে চুক্তি। যুক্তরাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা পেয়েছে চেলসির মালিক। মাঠে এবং সোশ্যাল মিডিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে সমর্থন জানাচ্ছেন ফুটবলাররা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-২০২৩চেলসিপোল্যান্ডরাশিয়া-ইউক্রেন যুদ্ধলিড স্পোর্টসলেভান্ডোভস্কিসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT