চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে বর্বরতার অভিযোগ যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রাশিয়া বর্বরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে মস্কো বলছে, সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহ করায় সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়েছে। আলোপ্পোতে বেসামরিক মানুষের ওপর রুশ সহায়তায় সরকারি বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে ৯ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় এক সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হলেও সরকারি বাহিনী দুই দিনের মাথায় তার সমাপ্তি ঘোষণা করে। তারপর থেকেই রুশ বিমান বাহিনীর সহায়তায় বিদ্রোহীদের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে সিরিয় সরকার । এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে সিরিয়া ইস্যু নিয়ে রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বৈঠকে জাতিসংঘে মার্কিন দূত সামান্থা পাওয়ার অভিযোগ করে বলেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা না করে রাশিয়া এবং আসাদ বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা না করে উল্টো তাদের হত্যা করছে। হামলা করছে ত্রাণবহরে।

তবে ত্রাণবহরে হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া। বলেছে, আসাদ বিদ্রোহীরা অথবা ড্রোন ব্যবহার করে আলেপ্পো শহরে ত্রাণবহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মিলিশিয়া যোদ্ধারা বেসামরিক মানুষদের জিম্মি করে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে রাশিয়া।

আলেপ্পোর ঘনবসতিপূর্ণ এলাকায় এবং ত্রাণবহরে নির্বিচারে চালানো হামলাকে যুদ্ধাপরাধের সামিল বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। হামলার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংকট সমাধানে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

আলেপ্পোতে গত কয়েকদিনের অব্যাহত বিমান হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র পানি সংকটে পড়েছে আলেপ্পো নগরীর ২০ লাখ মানুষ। যুদ্ধবিধ্বস্ত নগরীর নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক অঙ্গনের সহায়তা চেয়েছে অবরুদ্ধ নগরবাসী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া-যুক্তরাষ্ট্রসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

এপ্রিল ২৭, ২০২৬

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েকটি জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT