চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবারও পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান বলে জানিয়েছেন তিনি। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কারোরই জয় হবে না।

প্রায় এক মাস ধরে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা চলছেই। কিয়েভ ও ওডেসায় নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে ইউক্রেন। রুশ হামলায় ইউক্রেনের ১০টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কিয়েভ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া নতুন একটি অতর্কিত হামলার প্রস্তুতি নিয়েছে। রুশ হ্যাকাররা বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনালাপ করেছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী এবং আজভ সাগরে প্রবেশের সুযোগ বন্ধ করেছে ক্রেমলিন।

Reneta

দোনেৎস্ক এবং লুহানস্ক থেকে ২ হাজার ৩৮৯ শিশুকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে দাবি করেছে কিয়েভে মার্কিন দূতাবাস। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৩৫ লাখের বেশি ইউক্রেনের নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকিয়েভপুতিনবাইডেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT