চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বরফও মেসিদের আটকাতে পারল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

প্রীতি ম্যাচ বলে তাতে ঝাঁজটা কম ছিল না। সেই ঝাঁজটা আবার একপাক্ষিক। ফলাফল দেখে অবশ্য ম্যাচের চিত্র বোঝা কঠিন। যদিও গোলমুখ চিনতে সময় লাগল ৮৬ মিনিট পর্যন্ত। এই বিলম্ব ছাড়া ফুটবলের পুরোটাই উপহার দিল আর্জেন্টিনা।

খেলা হয়েছে তিন ডিগ্রিরও কম তাপমাত্রায়। হাড় হিম করা ঠাণ্ডা আর বরফের সঙ্গে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ানো রুশ গোলকিপারও শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি মেসি-আগুয়েরোদের। স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপের আগে একটা বার্তাও দিয়ে রাখল সাম্পাওলির দল।

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ৭০ শতাংশের বেশি বল দখল রেখে একাধিক গোলের সুযোগও তৈরি করে। তবে রাশিয়ার জমাট রক্ষণের সঙ্গে প্রবল ঠাণ্ডা এবং ভাল ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে পড়ে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ শানিয়ে রাশিয়াকে কোণঠাসা করে ফেলেন লিওনেল মেসিরা। তবে কোনোভাবেই আসছিল না কাঙ্ক্ষিত গোল। অবশেষে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে দেখা মেলে গোলের।

ম্যাচের ৮৬ মিনিটে মেসির পাস থেকে বল পান ক্রিস্টিয়ান প্যাভন। এই অভিষিক্ত তারকার পাস থেকে পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে গোলমুখে দারুণ শট নেন সার্জিও আগুয়েরো। প্রথম প্রচেষ্টায় আগুয়েরোর শট রুশ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দারুণ হেডে প্রতিপক্ষের জাল কাঁপান ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।

ম্যানসিটির জার্সিতে গোলের পর গোল করে চললেও জাতীয় দলের জার্সিতে খরা চলছিল আগুয়েরোর। সাম্পাওলির অধীনে দলে সুযোগ পেয়ে খরা কাটালেন। ২০১৬’র জুনের পর এই প্রথম দেশের হয়ে গোল করলেন আগুয়েরো। বিখ্যাত নীল-সাদা জার্সিতে এটি তার ৩৫তম গোল।

Reneta

লিড নেয়ার পরও আক্রমণাত্মক খেলার ধার কমায়নি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরে হানা দিতে থাকে সফরকারীরা। তবে এরপর আর সাফল্য আসেনি। জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তেও সমস্যা হয়নি।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে রাশিয়াতেই আগামী বুধবার আরেক প্রীতি ম্যাচে মাঠে নামবে মেসিরা। সেই ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষ নাইজেরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুয়েরোআর্জেন্টিনামেসিরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT