চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ‘পঞ্চম প্রজন্মের ফাইটারের’ আনুষ্ঠানিক উড্ডয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

সফলভাবে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন শেষ করেছে রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার সুখোই-৫৭। ফাইটারটিকে আরও যুগোপযোগী করতে এতে নতুন প্রজন্মের ইঞ্জিন যুক্ত করা হয়েছে বলে রাশিয়ান সংবাদ মাধ্যম টাসকে জানিয়েছেন দেশটির শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

নতুন ইঞ্জিন সংযোজনের পর ১৭ মিনিট সফলতার সঙ্গেই উড়েছে সুখোই-৫৭ বলে জানিয়েছেন সুখোই এয়ারক্রাফটের প্রধান টেস্ট পাইলট সার্গেই বোগদান।

২০১০সালের ২৯ জানুয়ারি অনানুষ্ঠানিক উড্ডয়নের পর সামরিক বাজারে বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সুখোই-৫৭। প্রাথমিক অবস্থায় ফাইটারটির প্রোটোটাইপের নাম ছিল সুখোই পিএকে টি-৫০। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দুই মডেলের পঞ্চম প্রজন্মের ফাইটার তাদের বিমান বহরে যুক্ত করলেও রাশিয়া বেশ যত্নের সঙ্গেই তাদের বিমানটিকে আড়ালে রেখেছে। ৫ ডিসেম্বর প্রথম আনুষ্ঠানিক উড্ডয়নের পর ২০১৯ সালে বিমানটির বানিজ্যিকীকরণ শুরু হবে বলে আশা করছে রাশিয়া।

Banglabid

পঞ্চম প্রজন্মের বিমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর স্টিলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। স্টিলথ ফাইটারগুলোতে এক ধরনের বিশেষ রঙ বা পেইন্ট ব্যবহার করা হয় যা রাডার থেকে ছুঁড়ে দেওয়া শব্দ তরঙ্গকে আর রাডারে ফেরত আসতে দেয় না। ফলে রাডারের পক্ষে ফাইটারকে শনাক্ত করা সম্ভব হয় না।

সুখোই-৫৭ ফাইটারের ককপিটে ব্যবহার করা হয়েছে এনএসটি এসআইভি প্রযুক্তির হেলমেট। তাতে বৈমানিককে জয়স্টিক ব্যবহার ছাড়াই কেবল মাত্র দৃষ্টিশক্তি এবং চিন্তার দ্বারা শত্রু বিমান শনাক্ত ও ধ্বংস করা সম্ভব।

Reneta

ফাইটারটিতে থাকছে একটি ৩০ মিলিমিটার গ্রায়াযেভ-শিপুনোভ ক্যানন। থাকছে ৪টি আরভিভি ও ২টি আর৭৩ এয়ার-টু-এয়ার মিসাইল। ভূমিতে নিক্ষেপনযোগ্য ৪টি কেএইচ৩৮ মিসাইল বহন করতে পারবে এটি। থাকছে ২টি জাহাজ বিধ্বংসী মিসাইল। ৪টি এন্টি-রেডিয়েশন মিসাইলও থাকবে বিমানটিতে।

অতীতের সুখোই বিমানগুলোর মতই সুখোই-৫৭কে এয়ার সুপিরিয়র হিসেবেই গড়ে তোলা হয়েছে, অর্থাৎ এয়ার টু এয়ার যুদ্ধে অন্য বিমানগুলোর তুলনায় এগিয়ে থাকবে সুখোই-৫৭।

সামরিক বাজারে আসার আগেই ফাইটারটিকে কমতি নেই আগ্রহের। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র শক্তি সাউথ কোরিয়া ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে বিমানটিকে তাদের বহরে যুক্ত করার। আর ভারত তো আগে থেকেই যুক্ত বিমানটির তহবিলকরণে। ২০২১ সালের মধ্যে সুখোই-৫৭ যুক্ত হতে পারে ভারত বিমান বাহিনীর বহরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোফিয়াকে দেখতে দর্শনার্থীর ঢল

পরবর্তী

এবার শীতল পাটির বিশ্বস্বীকৃতি

পরবর্তী

এবার শীতল পাটির বিশ্বস্বীকৃতি

রিচার্ড পাইবাস

বাংলাদেশ নিয়ে পাইবাসের ১০ বছরের পরিকল্পনা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT