রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু রপ্তানি নয়, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে বহুমুখী ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী এবং ব্যাংকাররা। তবে স্বল্পমেয়াদে পোশাক শিল্পে কিছু অনিশ্চয়তা থাকলেও এর ফলে মোট রপ্তানিতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলে আত্মবিশ্বাসী তারা। এজন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






