রাশিয়ার ইউক্রেনে হামলার কারণে সারাবিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। চলমান এই যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় অন্তত ১৩ সাংবাদিকসহ আরও ১২ জনকে আটক করেছে রাশিয়ান আইনশৃঙ্খলা বাহিনী।
সাংবাদিক আন্দ্রে ওকুন এর দেয়া এক বার্তার বরাতে বিবিসি জানায়, তাদেরকে আটকের কারণ জানায়নি কর্তৃপক্ষ।
ওকুন জানান, আটক সাংবাদিকরা সবাই প্রেস ভেস্ট পরা ছিল এবং তারা তাদের প্রেস কার্ড বহন করছিলেন। কিন্তু এতে আইনশৃঙ্খলা বাহিনীর কারও কোনো ভ্রুক্ষেপ ছিলো না। তাদের লক্ষ্য ছিলো বিক্ষোভের বিষয়ে কেউ যেন কিছু প্রচার না করে, তা নিশ্চিত করা।








