চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম্বুটান ও কাজু বাদাম চাষীদের ঋণ দিবে ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বিদেশী রাম্বুটান ফল ও কাজু বাদামের চাহিদা দিন দিন বাড়ছে। এই দুটি ফল চাষাবাদে ব্যবহার করা হয় পতিত বা পাহাড়ের ঢালু জমি। ফল দুটির চাষাবাদও মোটামুটি লাভজনক হওয়ায় এ খাতে কৃষি ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ফল উৎপাদনে একজন কৃষক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

সম্প্রতি প্রকাশিত হওয়া বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ফল দুটির চাহিদা বাড়ছে। তাই এসব ফল চাষীদের ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাম্বুটান কী?

এটি একটি বিদেশি ফল। লাভজনক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে এ ফল। দেখতে অনেকটা লিচুর মতো। তবে আকার লিচুর চেয়ে বড়। পাকা ফল উজ্জ্বল লাল, কমলা, হলুদ রঙের হয়ে থাকে। বর্ষাকালে জুলাই-আগস্ট মাসে ফল পাকে। রাম্বুটান একটি ওষুধি গুণসমৃদ্ধ উচ্চমূল্য ফল। এতে প্রচুর আয়রন, ক্যালসিয়াম পটাশিয়াম, ফাইবার এবং ক্যালরি রয়েছে। এন্টি অক্সিডেন্টাল গুণসমৃদ্ধ ফ্যাট ফ্রি হলে সব ধরনের উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন ও মিনারেলস আছে।

রাম্বুটান চাষে কত টাকা ঋণ পাওয়া যাবে?

প্রতি একরে রাম্বুটান চাষের জন্য ঋণ দেয়া হবে ৭৬ হাজার ১৫০ টাকা। এর মধ্যে মৌসুম ওয়ারি ফসল উৎপাদনে জমির ভাড়া ৬ হাজার, শ্রম বাবদ ১৪ হাজার, জমি তৈরি খরচ ৩ হাজার ২শ, কীটনাশক ৩ হাজার, মাচা বা খুঁটি তৈরি বাবদ ৫ হাজার, সেচে ৩ হাজার ২৫০, বীজ ২০ হাজার ও সুষম সার বাবদ ২১ হাজার ৭শ টাকা দেয়া হবে।
তবে একজন কৃষক সর্বোচ্চ ৫ একরের জন্য ৩ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা ঋণ নিতে পারবেন।

Reneta

রাম্বুটান কোথায় চাষাবাদ হয়?

ট্রপিক্যাল ও সাব ট্রপিক্যাল আবহাওয়া বিশিষ্ট অঞ্চল রাম্বুটান চাষের জন্য উপযোগী। বাংলাদেশের দক্ষিণ ও পার্বত্য জেলাসহ বৃহত্তর ঢাকা-ময়মনসিংহ খুলনা ও যশোর জেলায় এ ফলের চাষ হয় বেশি। প্রায় সব ধরনের মাটিতে এ ফল চাষ করা যায়। তবে পানি, সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত উর্বর দোআঁশ মাটি এ ফল চাষে বেশি উপযোগী।

কাজু বাদাম কী?

কাজু বাদাম একটি উচ্চ মূল্য ফল। প্রক্রিয়াকরণের মাধ্যমে কাজু বাদামের তেল উৎপাদন করা যায়। যা থেকে উন্নত মানের প্রসাধনী সামগ্রী তৈরি করা যায়। এর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যা প্রধানত আমদানির মাধ্যমে পূরণ হয়ে থাকে। তবে দেশেও কাজু বাদাম চাষের সুযোগ ও সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।

কাজু বাদাম চাষে কত টাকা ঋণ পাওয়া যাবে?

প্রতি একরে কাজু বাদাম চাষের জন্য ঋণ দেয়া হবে ৬৫ হাজার টাকা (প্রথম বছরে ৩৫ হাজার আর পরবর্তীকালে দুই বছরে ৩০ হাজার টাকা)। এর মধ্যে শ্রম বাবদ ১৫ হাজার, জমি তৈরি খরচ ৫ হাজার, কীটনাশক ৩শ, মাচা বা খুঁটি তৈরি বাবদ ১ হাজার ৫শ, সেচে ২ হাজার, বীজ ১ হাজার ২শ ও সুষম সার বাবদ ৬ হাজার টাকা দেয়া হবে। তবে একজন কৃষক সর্বোচ্চ ৫ একরের জন্য ৩ লাখ ২৫ হাজার টাকা ঋণ নিতে পারবেন।

কাজু বাদাম চাষাবাদ কোথায় হয়?

এটি পাহাড়ি এলাকার ঢালু অর্থাৎ উর্বর জমির বাণিজ্যিক ফসল। পুষ্টি গুণাগুণের বিবেচনায় এ বাদামকে সুপার ফুড বলা হয়। ইনসিটো পদ্ধতিতে কাজু বাদামের চাষ আবাদ পাহাড়ের ঢালের মাটি ক্ষয় রোধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে পাহাড়ি টিলাযুক্ত অনুর্বর পতিত জমিতে এর চারা রোপণ করা যেতে পারে। যেখানে অন্যান্য ফলের বাগান তৈরি করা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। এ পদ্ধতিতে কাজু বাদামের চারা অতি দ্রুত বর্ধনশীল এবং বীজ বপনের দুই বছর থেকেই বাদাম পাওয়া সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজু বাদাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী

পরবর্তী

নতুন নাট্যদল ‘অনুস্বর’- এর লোগো উন্মোচন

পরবর্তী

নতুন নাট্যদল 'অনুস্বর'- এর লোগো উন্মোচন

ঈদুল আযহাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT