ফুটবল

রামোস ও কারভাহাল এক ম্যাচ নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার, একজন গাল্লাক্টিকো কাপের পর্দা উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার, একজন গাল্লাক্টিকো কাপের পর্দা উন্মোচন ও অন্যজন মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমে পাঁচ হলুদ কার্ডের জেরে এক ম্যাচ করে নিষেধাজ্ঞায় থাকতে হবে দুই রিয়াল মাদ্রিদ তারকা অধিনায়ক সার্জিও রামোস এবং দানি কারভাহালকে। পরের লা লিগা ম্যাচে শুক্রবার আলাভেসের বিপক্ষে ডিফেন্সের দুই ভরসাকে পাচ্ছেন না জিনেদিন জিদান।

রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে ১-০তে জিতে আসা রিয়ালের জয়সূচক গোলদাতা রামোস হলুদ কার্ডও দেখেন, কারভাহাল একই। সৌসুমে পাঁচ হলুদ কার্ড দেখে ফেলার মাশুল হিসেবে তাদের এক ম্যাচ করে বসে থাকতে হবে।

বিলবাওয়ের মাঠে জিতে রিয়াল টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার থেকে ৪ পয়েন্টে এগিয়ে। ৩৪ ম্যাচে শীর্ষের রিয়ালের পয়েন্ট ৭৭। সমান ম্যাচে বার্সেলোনা ৭৩ পয়েন্টে দুইয়ে। একই রাতে ভিয়ারিয়ালের মাঠে ৪-১এ জিতেছেন মেসি-সুয়ারেজরা।

নিজেদের বাকি ৪ ম্যাচ করে। তাতে আবারও শিরোপা উঁচিয়ে ধরার দিকে ছুটছে মাদ্রিদিস্তারা। পথে দারুণ ফর্মে রামোস। শেষ ১২ ম্যাচে ৭ম গোলটি রোববার আদায় করেছেন রিয়াল অধিনায়ক। শেষ সাত ম্যাচে যা ৫ম। সঙ্গে জাতীয় দল ও রিয়াল মিলিয়ে টানা ২৩টি সফল পেনাল্টির খাতায় নাম লেখান স্প্যানিশ তারকা।

বিষয়:কারভাহাল জিদান বার্সা রামোস রিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…