ফুটবল

রামোসের বোধোদয়

রামোসের লাল কার্ডের ঘটনায় ফুটবল ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির খেলোয়াড় রামোসের লাল কার্ডের সময় ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজি জার্সিতে মৌসুমটা একেবারে যাচ্ছেতাই যাচ্ছে সার্জিও রামোসের। বুধবার রাতে সেটার প্রতিফলন দেখা গেল আরেকবার। লরেন্টের বিপক্ষে স্প্যানিশ তারকা দেখেছেন লাল কার্ড। পরে সেটি নিয়ে টুইটারে পোস্ট করেছেন, দিয়েছেন ঘুরে দাঁড়ানোর আশ্বাস।

লিগ ওয়ানে লরেন্টের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। ১-১ গোলে ড্র করে হারিয়েছে পয়েন্ট। ম্যাচের শেষদিকে চার মিনিটের ব্যবধানে দুবার হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রামোস।

ম্যাচের কয়েকঘণ্টা পর টুইটারে নিজের একাউন্ট থেকে পোস্ট করেছেন রামোস। লিখেছেন, ভবিষ্যতে এ ধরনের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন।

‘প্রতিদিনই নতুন করে শেখার অনেককিছু আছে। আজকের ভুল থেকে শিখে আগামীকাল উন্নতি করার চেষ্টা করবো এবং চেষ্টাটা সবসময়ই থাকবে।’

প্রথমার্ধেই গোল খেয়ে ১-০তে পিছিয়ে থাকা পিএসজি দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। গোল না পেয়ে মাথা গরম হয়ে যায় দলটির অনেক খেলোয়াড়ের! রামোসের লাল কার্ডে দো ১০ জনের দলে পরিণত হয় লা প্যারিসিয়ানরা।

ম্যাচের ৮২ এবং ৮৬ মিনিটে দুবার হলুদ কার্ডের জেরে লাল দেখে মাঠ ছাড়তে হয় রামোসকে। মাউরো ইকার্দির ৯১ মিনিটের গোলে সমতা ফিরিয়ে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

বিষয়:ইকার্দি পচেত্তিনো পিএসজি রামোস লরেন্ট লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…