রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অদ্ভুত দুই ভুল করা গোলরক্ষক লরিস কারিউস মানসিকভাবে ভালো নেই। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে রামোসের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান তিনি। চিকিৎসকরা বলছেন, সেই আঘাত তার খেলায় প্রভাব ফেলতে পারে।
বিবিসি জানিয়েছে, ২৪ বছর বয়সী এই গোলরক্ষক ফাইনালের পাঁচদিন পর মানসিক ডাক্তারের কাছে যান।
ওই ম্যাচের ৫১তম মিনিটে কারিউস বল হাতে নিয়ে ডানদিকে সতীর্থ ডিফেন্ডারকে দিতে যান। সামনে ছিলেন বেনজেমা। তাকে তিনি দেখেও বল ছেড়ে দেন। বেনজেমা আলতো করে ডান পা এগিয়ে দেন। বল পায়ে লেগে ধীরে ধীরে গোলসীমানা অতিক্রম করে। এরপর বেলের দূরপাল্লার একটি শট কারিউসের হাত ফসকে যায়।
ড. জাফোন্তে মাথার ইনজুরির একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বিবিসিকে বলেছেন, মাথার আঘাত তার খেলায় প্রভাব ফেলতে পারে।
রামোসের সঙ্গে কারিউসের ধাক্কা লাগে প্রথম গোলের কিছুক্ষণ আগে। তবে ওই সময় তিনি ফিজিও কিংবা চিকিৎসককে মাঠে ডাকেননি। খেলা চালিয়ে যান।







