চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামুতে বৈদ্যুতিক শক দিয়ে হাতি হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:২১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ
A A

কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটি চাপা দেয়া হয়।

এই ঘটনায় মূল হোতাকে আটক করা হয়েছে। বন্য হাতি হত্যার ঘটনার স্বীকার করেছেন আটককৃত নজির আহমদ।

গত জানুয়ারি মাসে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষা কল্প বন বিভাগ যে স্থানে সচেতনতামূলক সভা করেছিল তার মাত্র ২০ গজ এর মাথায় এই হাতিকে হত্যা করা হয়। মঙ্গলবার ভোর রাতে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ের ধোয়াপালংয়ের ধানক্ষেতে এই ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, খাবারের সন্ধানে ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয় লোকজন বৈদ্যুতিক শকের ফাঁদ পেতে হাতিটিকে হত্যা করে। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটি চেপে দেয়।  ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা নজির আহমদকে গ্রেফতার করা হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, নজির আহমেদ নামের একজনকে আটক করেছি। তিনি এ ঘটনার দায় স্বীকার করেছেন।

ধৃত নজির আহমদ (৭০) রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা মৃত আলী হোসেনর ছেলে।

Reneta

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, সোমবার মধ্যরাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ী এলাকায় স্থানীয় ধানক্ষেতে ৫/৬ টি বন্যাহাতির দল খাবার খেতে নামে। এসময় ধানক্ষেতটির মালিক নুরুল ইসলাম ও তার স্বজনরা হাতিগুলো তাড়ানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা ধানক্ষেত থেকে তাড়ানোর জন্য হাতিগুলোকে বিদ্যুতের শক দেয়। এতে অন্য হাতিগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও একটি হাতি ঘটনাস্থলে মারা যায়। পরে মৃত হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে খন্ড-বিখন্ড করার পর ধানক্ষেতে মাটি চাপা দেয়।

তিনি আরো বলেন বলেন, মঙ্গলবার সকালে হাতিটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় সাধারণ ডায়েরী এবং কক্সবাজার বন আদালতে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। জানুয়ারি মাসে হাতি মারা যাওয়ার পাশেই মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষা করবে সচেতনতামূলক সভা ও করেছি। তারপরও এসব মানুষকে আমরা সচেতন করতে পারিনি। ভেটেনারি সার্জন এসে হাতিটির কিছু অংশ নিয়ে বাকিগুলোও পুঁতে ফেলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবন্যহাতিরামু
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT