সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়ে ইউনেস্কোর প্রতিবেদনের জবাব আগামী সপ্তাহের মধ্যে দেবে সরকার।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণার ভূমিকা নিয়ে বাংলাদেশ এনার্জি এ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল-ইপিআরসি’র কর্মশালায় একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জাতিসংঘের বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর প্রতিবেদনে সুন্দরবনের ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সুপারিশ করা হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশকে মধ্যম আয়ে নিয়ে যেতে আগামীতে ৩০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন এবং এই খাতে ভর্তুকি কমিয়ে আনতেই রামপাল বিদ্যুৎকেন্দ্র।







