চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল নিয়ে সরকারের দাবি আর ইউনেস্কোর রিপোর্টে মিল নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৭
পরিবেশ
A A
রামপাল বিদ্যুৎ প্রকল্প

সরকারের পক্ষ থেকে প্রেস নোট দিয়ে দাবি করা হয়েছিলো রামপাল প্রকল্প নিয়ে ইউনেস্কোর আর কোনো আপত্তি নেই। কিন্তু রোববার প্রকাশিত ইউনেস্কোর রিপোর্টে দেখা যায়, রামপাল বিষয়ে তাদের ‘আপত্তি নেই’ বিষয়ক কিছু বলা হয়নি।

ইউনেস্কোর রিপোর্টে  বলা হয়েছে, রামপাল বিদ্যুৎ প্রকল্পের প্রভাব নিয়ে সুন্দরবন এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কৌশলগত পরিবেশগত সমীক্ষা (স্ট্রাটেজিক এনভায়রনমেন্টাল এসেসমেন্ট) করতে অনুরোধ করেছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কোর) বিশ্ব ঐতিহ্য কেন্দ্র।

সেই সমীক্ষা হওয়ার আগে ওখানে বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো তৈরি না করতেও অনুরোধ জানিয়েছে ইউনেস্কো।

গত ১২ জুলাই ইউনেস্কোর সেই ৪১ তম সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরিপূর্ণ রিপোর্টটি প্রকাশিত হলো ১৮ দিন পরে। তবে সেই সভা চলার সময়েই ৬ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে সেখানে দাবি করা হয়, ২ জুলাই রামপাল প্রকল্প বিষয়ে তাদের আপত্তি তুলে নিয়েছে। এবং বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রামপালের বর্তমান অবস্থান সুন্দরবনের জন্য কোন ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ইউনেস্কো। পোল্যান্ডের ক্র্যাকোভে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন ওই অধিবেশনে।

১৯৯৭ সালে সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ বছর এই গৌরব অর্জনের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে। সুন্দরনের কাছে রামপালে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের শুরু থেকেই পরিবেশবাদীরা এর বিরোধীতা করে আন্দোলন করে। ২০১৬ সালের শুরুতে বিশ্ব ঐতিহ্য কমিটির দৃষ্টিগোচর হয় রামপাল ইস্যু। সুন্দরবনের তখনকার অবস্থা এবং বনের ওপর রামপাল বিদ্যুৎকেন্দ্র ও জলবায়ু পরিবর্তনের প্রভাব খতিয়ে দেখতে গত বছরের মার্চে ডব্লিউএইচসি ও আইইউসিএনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলো।

Reneta

তারা রামপাল প্রকল্প স্থান, সুন্দরবন ঘুরে এবং সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে গত বছরের জুনে একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে রামপালকে সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করা হয় এবং প্রকল্পটি বাতিল করে অন্য কোথাও সরিয়ে নিতে বলা হয়।

এরপর ইউনেস্কোর ওয়েবসাইটে রিপোর্ট প্রকাশ করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অন্য কোথাও সরিয়ে নেয়ার আহ্বান জানায়। এ নিয়ে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ও আইইউসিএন যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো। সেখানে বলা হয়েছিলো, সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত স্থান থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে, যা সুন্দরবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপাল বিদ্যুৎ প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT