বাংলাদেশ

রামকৃষ্ণ মিশনে হুমকির নিন্দায় বিএনপি

রামকৃষ্ণ মিশনে হুমকির নিন্দায় বিএনপি

রাজধানীর রামকৃষ্ণ মিশনে হুমকি দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলের
একটি প্রতিনিধিদল রামকৃষ্ণ মিশনে প্রধান ধর্মগুরুর সঙ্গে দেখা করে বলেছেন, এ
ধরণের উগ্রবাদ দমনে জাতীয় সমঝোতার প্রয়োজন।

বিএনপির একটি প্রতিনিধিদল সকালে মিশনে গিয়ে প্রধান ধর্মগুরুর সঙ্গে দেখা করে সাম্প্রতিক হুমকি এবং উগ্রবাদের বিরুদ্ধে বিএনপি’র অবস্থান তুলে ধরেন।

বিএনপি নেতারা বলেছেন, জঙ্গিবাদ দমনে ঐক্যের বিকল্প নেই। বিএনপি সবসময় উগ্রবাদের বিপক্ষে। উগ্রবাদ দমনে সবধরণের সহায়তা করতে প্রস্তুত তারা।

ধর্ম প্রচার বন্ধ না করলে রাম কৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়ার পরই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান পরিষদ ঘটনার প্রতিবাদ জানিয়েছে, রামকৃষ্ণ পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার, সরকারদলের মন্ত্রীরাও দেখা করেন মিশনের প্রধান ধর্ম গুরুর সঙ্গে।

গত ১৫ তারিখ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে রামকৃষ্ণ মিশনের হত্যার হুমকিসহ চিঠি দিয়ে যায়।

বিষয়:বিএনপি বিএনপি-জঙ্গিবাদ রামকৃষ্ণ মিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…