চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বী-রবিউলের ৫ উইকেট, সোহাগ গাজীর ৭০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কামরুল ইসলাম রাব্বীর তোপে বেশিদূর এগোতে পারেনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। অল্পরানের লক্ষ্যে ছুটতে গিয়ে বিপদে পড়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সও। সেটি কাটিয়ে জয় পেয়েছে ইমরুল কায়েসের দলই।

ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার বাকী দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছে মোহামেডান ও বিকেএসপি।

খেলাঘর-গাজী ক্রিকেটার্স
বিকেএসপিতে এক মাহিদুল ইসলাম অঙ্কন ছাড়া খেলাঘরের হয়ে দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। এ উইকেটরক্ষকের ৫৭ রানের কল্যাণে ১৩৮ তোলে খেলাঘর।

রাব্বী ৯ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। স্পিনার মেহেদী হাসান নিয়েছেন ২ উইকেট।

১৩৯ রান তাড়ায় রবিউল হকের তোপে খেই হারায় গাজী ক্রিকেটার্স। ৪১ রানে ৫ উইকেট নিয়ে অল্প সংগ্রহেও খেলাঘরকে ম্যাচ জেতানোর স্বপন দেখাচ্ছিলেন রবিউল। তবে শামসুর রহমান শুভর ৫১ ও ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুলের অপরাজিত ৫৯ রানে ভর করে ৬১ বল ও ৩ উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

প্রাইম দোলেশ্বর-মোহামেডান
মিরপুরে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে একদম শেষ বলে এসে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মার্শাল আইয়ুবের ৬৮ ও তাইবুর রহমানের অপরাজিত ৭২ রানে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৪৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় দোলেশ্বর।

Reneta

মোহামেডানের হয়ে শফিউল ইসলাম ও আলাউদ্দিন বাবু নিয়েছেন ৩টি করে উইকেট।

আড়াইশো ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করতে নেমে থিতু হতে পারছিলেন না মোহামেডানের কোনো ব্যাটসম্যানই। ফরহাদ রেজার ৪ উইকেট ও টপঅর্ডারের ব্যর্থতায় একপর্যায়ে ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে কাঁপছিল সাদা-কালোরা।

সেই অবস্থা থেকে মাথা তুলে দাঁড়িয়ে দলকে জয় এনে দেন সোহাগ গাজী। ৬ ছক্কা ও ৩ চারে এ অলরাউন্ডারের ৫১ বলের ঝড়ে জয় দেখা শুরু করে মোহামেডান।

লক্ষ্য থেকে ৩ রান দূরে নবম ব্যাটসম্যান হিসেবে সোহাগ গাজী ফিরে গেলে আবারও জমে উঠেছিল ম্যাচ। শেষ দশ বলে ৬ রান তুলে ম্যাচটা মোহামেডানের হাতে নিয়ে আসেন শফিউল ইসলাম ও সাকলায়েন সজীব।

বিকেএসপি- উত্তরা স্পোর্টিং ক্লাব
ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৬৬ রানে ২০১ রানের বেশি রান করতে পারেনি বিকেএসপি। কিন্তু বোলারদের কল্যাণে এই অল্পরান নিয়েই পার হয়ে গেছে আকবর আলীর দল।

রান তাড়ায় নেমে উত্তরার ইনিংস ১৮১ রানেই থেমে গেলে ২০ রানের জয় পায় বিকেএসপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT