চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বীকে নির্যাতনের ঘটনায় এসআই মাসুদকে প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বানী ওরফে রাব্বীকে নির্যাতনের ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। তল্লাশির নামে নির্যাতনের অভিযোগে এসআই মাসুদকে আজ মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করে নেয়া হলো। নির্যাতনের বিচার চেয়ে গতকাল অভিযোগ দায়ের করেন রাব্বী।

বাসা ভাড়া দিতে শনিবার রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বী।

তিনি অভিযোগ করে বলেন, ‘সে সময় মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। আমার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।’

“এরপরের ঘটনা আরও দুর্বিষহ, আমাকে লাঠি-রাইফেলের মাথা দিয়ে গুতাচ্ছে, এক এক করে পোশাক খুলছে, আর আজেবাজে বকছে। ভাব নিচ্ছে, খুঁজছে, কোথায় আছে, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্য বা অস্ত্র-সরঞ্জাম জাতীয় কিছু…।”

সেসময় পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, “আমাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করা হয়। এখনও মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে। আমি কথা বলতে পারছি না।”

ওই সময় রাস্তায় এ রকম আরও কয়েকজনকে ধরে ওই পুলিশ কর্মকর্তা টাকা আদায় করেন বলেও অভিযোগ করেন রাব্বী।

Reneta

আটকের কথা শিকার করলেও রাব্বানীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন এএসআই মাসুদ।

মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদার বলেন, “আমরা তাকে দ্রুত ধইরা গাড়িতে উঠাইয়া তাজমহল রোডের মাথায় আসছি। এখন গাড়ির পিছনে ওনাকে কে কি বলছে এইটা আসলে আমি অবগত নই। আমিতো সামনে। তাকে চার্জ করার টাইমটাতেই তার সাথে আমার মুখোমুখি কথা হয়। টাকা নিয়া তো আমার কোনো কথাই হয় নাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT