চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া-রোকাইয়ার ‘জটিল অস্ত্রোপচার’ তিন মাস পর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
স্বাস্থ্য
A A

মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া পাবনার ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়ার আলাদা জীবন দেওয়ার প্রচেষ্টায় চিকিৎসার দুটি ধাপ সম্পন্ন করে ফিরে যাচ্ছেন হাঙ্গেরির দুই ডাক্তার স্টিফেন হিউডেক এবং অ্যান্ড্রোস সুকে।

শুক্রবার বাংলাদেশ ছাড়ার পর তিন মাস পরে তারা আবার আসবেন। এতদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে স্বাভাবিক চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

চ্যানেল আই অনলাইনে তিনি বলেন: রাবেয়া-রোকেয়ার চিকিৎসার দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন হাঙ্গেরির দুই ডাক্তার। প্রথম ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর দ্বিতীয় ধাপে শিশু দুটির সাধারণ যে রক্তনালী ছিল সেটি বন্ধ করে দেওয়ার পর তাদের নিজস্ব বিকল্প রক্তনালী সচল হয়েছে। এখন তারা সুস্থ রয়েছে।

Banglabid

‘তিনমাস পর ডাক্তাররা আবার আসবেন। তখন আরও জটিল অস্ত্রোপচার হবে। ততদিন আমাদের অধীনেই চিকিৎসা করা হবে রাবেয়া-রোকাইয়াকে’।

বুধবার সকাল ৯টা থেকে সাড়ে চার ঘণ্টাব্যাপী হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্টিফেন হিউডেক এবং অ্যান্ডোস সুকে জানান: অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। শিশু দুটির ব্রেইন আলাদা থাকলে তাদের উভয়ের একই রক্তনালী ছিল। মাথা আলা করতে এই রক্তনালী আলাদা করাই ছিল বড় চ্যালেঞ্জ।

‘তাই আগে আমরা বেলুন ফুলিয়ে সাধারণ রক্তনালী বন্ধ করে দেখতে চেয়েছি উভয়ের নিজস্ব রক্তনালী সক্রিয় হয় কিনা। আশার কথা হচ্ছে উভয়ের রক্তনালীই সক্রিয় হয়েছে। তাই অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবেই সম্পন্ন হয়েছে।’

Reneta

পাবনা জেলার চাটমোহরের ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়া। স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের সহায়তায় গত ২০ নভেম্বর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে।

শিশু দুটির চিকিৎসার সম্পুর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া মাথার শিশুরাবেয়া-রোকাইয়ালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এক অপরিকল্পিত শহর কুমিল্লা

পরবর্তী

ফ্যাশন শো-তে ড্রোন

পরবর্তী

ফ্যাশন শো-তে ড্রোন

ডিজিটাল রূপান্তরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জিডিপিতে বদলে যাবার চিত্র

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT