চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া খাতুনের গল্পে ঈদের রাতের বিশেষ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২১
বিনোদন
A A

বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জনপ্রিয় উপন্যাস ‘লা পেরুজের সুর্যাস্ত’ থেকে নির্মিত হলো চ্যানেল আইয়ের বিশেষ নাটক। যা নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ এবং নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার।

নির্মাতা জানান, উপন্যাসের নামেই নাটকটির নাম রাখা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেতা মামুনুর রশীদ, দিলারা জামান, নিরব, মারিয়া নূর, নিশাত প্রিয়ম প্রমুখ।

উপস্থাপনায় জনপ্রিয় মুখ মারিয়া নূরকে অভিনয়ে পাওয়া যায় কালেভদ্রে! চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, যখন শুনেছি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটক, তখনই কাজটি করতে চেয়েছি। তার গল্প উপন্যাস অনেক পড়েছি। প্রতিটি লেখায় অন্যরকম ভালো লাগা ব্যাপার থাকে। কঠোর লকডাউনের আগেই শুটিং শেষ করলাম।

‘লা পেরুজের সুর্যাস্ত’ মূলত পারিবারিক টানাপড়েনের গল্প। বেশ চমৎকার কাজ হয়েছে বলেও জানান মারিয়া নূর।

অন্যান্য লেখকদের গল্প-উপন্যাস থেকে নাটক-টেলিফিল্ম নির্মাণ করলে নির্মাতার ভাবনা থেকে গল্পে কিছু সংশোধন করা হয়ে থাকে। কিন্তু রাবেয়া খাতুনের ‘লা পেরুজের সুর্যাস্ত’র গল্পে কোনো এদিক-সেদিক করা লাগেনি বলে জানান নির্মাতা আবু হায়াত মাহমুদ।

তিনি বলেন, উপন্যাসের গল্প থেকে বের হইনি। ওই গল্পের মধ্যে থেকে গল্পটা বলার চেষ্টা করেছি এবং পেরেছি।

Reneta

রাবেয়া খাতুনের গল্প উপন্যাস থেকে এর আগে একাধিক নাটক নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। বলেন, তার গল্পে সবসময় পারিবারিক ও বিভিন্ন সম্পর্কের ক্রাইসিস থাকে যা আমাদের চারপাশে ঘটে এবং জীবন্ত। এক কথায় তাঁর গল্পগুলো একেবারেই অন্যরকম। এর আগেও তাঁর গল্প নিয়ে দু-তিনটি কাজ করেছি। প্রত্যেকটি কাজের অভিজ্ঞতা চমৎকার।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের দিন রাত ৯ টা ৩৫ মিনিটে ‘লা পেরুজের সুর্যাস্ত’ চ্যানেল আইয়ে প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ ২০২১গল্পচ্যানেল আইনাটকনিরবমারিয়া নূররাবেয়া খাতুনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT