চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া খাতুনের গল্পে ঈদের নাটক ‘ক্রিস্টালের রাজহাঁস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২০
বিনোদন
A A

প্রখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক। নাটকের নাম ‘ক্রিস্টালের রাজহাঁস’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

নাটকটি চ্যানেল আইয়ে দেখা যাবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিথিলা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে: রাইমার ছেলেবেলা কেটেছে বিদেশে। কাজেই বালি সহজাত অনুভূতির পাশাপাশি রাইমা যথেষ্ট আধুনিকা একটা মেয়ে। ২৩ বছর বয়সে মুহূর্তের ভালো লাগা থেকেই আদিবকে বিয়ে করেছিল রাইমা। রাইমার ফটোগ্রাফির শখ ছিল। সেই শখ এক সময় ওর প্রফেশন হয়ে দাঁড়ায়। একটা আন্তর্জাতিক জিও জার্নালের জন্য নিয়মিত কাজ করে।

গল্পের শুরুতেই দেখা যাবে, রাইমা একটা এসাইনমেন্টে ঢাকার একটু বাইরে যায়। আদিব তাকে আনতে যায়। ফেরার পথে ভয়ঙ্কর এক্সিডেন্ট। দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। রাইমা বেঁচে গেলেও আদিব মারা যায়। আর তখনই জানা যায়, রাইমা সন্তান সম্ভবা। অনেকেই রাইমাকে পরামর্শ দেয় সন্তানকে পৃথিবীতে না আনার। তার পুরো জীবন পড়ে আছে সামনে কিন্তু রাইমার শ্বাশুড়ি তার একমাত্র ছেলে রক্ত দেখতে চায়। সেই শ্বাশুড়ি আবার বদলেও যায় এক সময়। রাইমার মধ্যবিত্ত মানসিকতার শ্বাশুড়ি কথায় কথায় ছেলের মৃত্যুর জন্যে রইমাকে দায়ী করে।

ছেলের জন্মের পর রাইমা তার মার কাছে চলে আসে। বাবা মারা গেছে বছর দুই আগে। রাইমার ছেলের বয়স যখন আড়াই বছর রাইমা তখন আবার কাজে মনোযোগ দেয়। টিভি জার্নালিস্ট জিশানের সঙ্গে রাইমার পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হলেও রাইমার সন্তানের কারণেই যেন এক ধরনের দূরত্ব থাকে। ভালোলাগার কথা জিশান প্রকাশ করতে পারে না। রাইমাও টের পায় জিশানের প্রতি ওর নির্ভরতা। ছোট ছোট ঘটনার অনুসঙ্গে বন্ধুত্ব গভীর হলেও তারা দূরত্ব ঘোচাতে পারে না। এদিকে রাইমার ছেলেটাও জিশানকে খুব পছন্দ করে। তারপর?

সেটা জানতে হলেই দেখতে হবে নাটক ‘ক্রিস্টালের রাজহাঁস’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সাজ্জাদতানজিন তিশামুনিরা মিঠুরাবেয়া খাতুনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ধ্যায় অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, কোথায় দেখবেন?

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৪৮, মৃত্যু ৩৫

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৪৮, মৃত্যু ৩৫

ওবায়দুল কাদের

দিকভ্রান্ত পথিকের মতো প্রলাপ করছে বিএনপি: কাদের

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT