চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনকারী নির্বাচন

সুব্রত গাইন সুব্রত গাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনকারীর এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। তবে ‘বি’ ইউনিটের সকল প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েট সাইটে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে: প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থী বিভিন্ন শাখায় (বিজ্ঞান, ব্যবসায়, মানবিক শাখা) এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ওপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছে। এতে ‘এ’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় শিক্ষার্থীদের সর্বনিম্ন জিপিএ-৪.১৭ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৫, মানবিক শাখায় জিপিএ-৪.১৭, ব্যবসায় শাখায় জিপিএ-৪.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদনকারী নির্বাচিত হয়েছে। আবার একই জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে।

Banglabid

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়: এবারের ভর্তি পরীক্ষার আবেদন মোট তিনটি পর্যায়ে গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়। নির্ধারিত সময়ে না আবেদন করলে পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না বলে উল্লেখ করা হয়। প্রথম পর্যায় ১৭-০৯-২০১৯ তারিখ দুপুর ১২ টা থেকে ২৩-০৯-২০১৯ তারিখ সন্ধ্যা ৫টা পর্যন্ত, দ্বিতীয় পর্যায় ২৪-০৯-২০১৯ তারিখ দুপুর ১২ টা থেকে ২৭-০৯-২০১৯ তারিখ সন্ধ্যা ৫ টা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে ২৮-০৯-২০১৯ তারিখ দুপুর ১২ টা থেকে ৩০-০-২০১৯ তারিখ সন্ধ্যা ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে।

এ বছর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন করেছেন ১ লাখ ৩৭ হাজার ভর্তিচ্ছু। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ৭৬ জন, ‘বি’ ইউনিটে ২৭ হাজার সাতশ ৯৪ জন এবং ‘সি’ ইউনিটে ৫৬ হাজার ৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার করে সর্বোচ্চ ৯৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট-এ (http://admission.ru.ac.bd/undergraduate/)  পাওয়া যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমানে কাটবে এক সপ্তাহ!

পরবর্তী

অপেক্ষার অবসান, সবার জন্য ‘নবারুণ’

পরবর্তী
ডকুফিল্ম ‘নবারুণ’-এর একটি দৃশ্য...

অপেক্ষার অবসান, সবার জন্য ‘নবারুণ’

বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT