চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।

মঙ্গলবার দুপুরে বাদী পক্ষের উকিল মিজানুর রহমান বাদশা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

রাজশাহীর সি এম এম আদালতে মামলাটি দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ী আব্দুলাহ ইবনে মনোয়ার। আসামীরা হলেন, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, নেতাকর্মীদের মধ্যে মো. আকাশ, মো. সাদ্দাম হোসেন, ইমরান আলী, মাহাদুর রহমান কানন, মেহেদী হাসান বিজয়। এছাড়াও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Banglabid

মামলায় উল্লেখ করা হয়, বাদী আব্দুলাহ ইবনে মনোয়ার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গোদাগাড়ী বাগানের আম ও লিচু চলতি মৌসুমসহ ২০১৯-২০২০ মৌসুমের জন্য এক লাখ ৫১ হাজার ৯শ ৯৯ টাকা দশ পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিজ গ্রহণ করেন। তবে লিজ থাকাকালীন দায়ের করা মামলার আসামীরাসহ ১৫/২০ জন গত ৭ মে রাত ৮টার দিকে গোদাগাড়ী বাগানে অবৈধ অস্ত্র-সস্ত্রসহ মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও আগামী দুই দিনের ভেতর টাকা দিতে না পারলে বাগানের আম ও লিচু পাড়তে দিবে না এমন হুমকি দেন। এর দুই দিন পর ৯ মে বিকাল ৪টার দিকে বাগানের লিচু পাড়তে থাকেন তারা। এসময় তারা প্রায় দেড় লাখ টাকার লিচু চুরি করে নেন। লিচু পাড়তে বাধা দিলে মামলার ১ নম্বর আসামি গোলাম কিবরিয়া বাগানের পাহারাদের কিল-ঘুষি মারেন। পরে ভয়ে পাহারাদাররা বাগান থেকে সরে যান। এছাড়াও আসামীরা এখনো চাঁদাবাজির হুমকি অব্যাহত রেখেছেন। এ বিষয়ে মতিহার থানায় মামলা করতে গেলে তারা আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। 

মামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এই মামলা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের ভেতরের আম ও লিচু পাড়ার অধিকার একজন সাধারণ শিক্ষার্থীর আছে। কিন্তু এখানে শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও সেখানে লিচু পেড়েছেন। এছাড়া ঘটনাস্থলে আমি ছিলাম না। তাই এই মামলটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগমামলারাবিরাবি-ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার শবনমকে পেয়ে আবেগে ভাসলো পাকিস্তানি তারকারা

পরবর্তী

বুধবারও সড়কে থাকবেন রিকশা চালকরা

পরবর্তী
sdr

বুধবারও সড়কে থাকবেন রিকশা চালকরা

রাইডুর অবসরের জন্য দায়ী ধোনি!

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT