চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির সাবেক ভিসির ৩ সহযোগীর ব্যাংক হিসাব তলব 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ৩১, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ও তার স্ত্রী-ছেলেমেয়ে সহ ৫ জনের ব্যাংক হিসাব তলব করার পর এবার তার ৩ সহযোগী ও তাদের স্ত্রীসহ ৬ জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সোমবার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল রোববার সিআইসি উপপরিচালক মোছা. ফাতেমা খাতুন স্বাক্ষরিত ব্যাংকগুলোর এমডি বরাবর পাঠানো এক চিঠিতে তাদের লেনদেন, সঞ্চয়সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়। আগামী ৭ দিনের মধ্যে তথ্য দিতে বলা হয়।

যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন- রাবি প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান ও তার স্ত্রী মনিরা ইয়াসমিন, সহকারী রেজিস্ট্রার মো. মামুন-অর-রশীদ ও তার স্ত্রী মাহফুজা আক্তার, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমএস এন্টারপ্রাইজের মালিক ইব্রাহীম হোসেন মুন, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।

এর আগে গত সপ্তাহে আব্দুস সোবহান, তার স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুসফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান, মেয়ের স্বামী এটিএম শাহেদ পারভেজের ব্যাংক হিসাব তলব করেছিল রাজস্ব বোর্ড।

চিঠিতে বলা হয়, এই ৬ জনের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাবসহ যেকোনো ধরনের বা নামের মেয়াদী আমানত হিসাব), যেকোনো ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংস ইনস্ট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যে কোন ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে তা জমা দিতে বলা হয়েছে।

Reneta

চিঠিতে আরও বলা হয়, বিশেষ করে এসব হিসাব ২০১৪ সালের ১ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য আগামী ৭ দিনের মধ্যে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তথ্য দিতে অনুরোধ করা হয়। তবে এ সময়ের মধ্যে বা পূর্বে হিসাব শুরু হয়ে ২০১৪ সালের ১ জুলাই সময়ের মধ্যে হিসাব বন্ধ হয়ে গেলে অথবা শেষ হয়ে গেলে অথবা সুপ্ত অবস্থায় থাকলেও তথ্য দিতে বলা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।

গত ৬ মে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে ১৪১ জনকে নিয়োগ দিয়ে আলোচনায় আসেন আব্দুস সোবহান। অর্থের বিনিময়ে এ নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরব্যাংক হিসাব তলব
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT