চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির আবাসিক হল খুলে দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৭:৫৯ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নয় দফা দাবিতে উত্তাল গোটা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ক্যাম্পাস খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের।

শনিবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি ফেসবুকে পোস্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা দিতে চাচ্ছি যে, চলমান আন্দোলনে ক্ষমতাসীন সরকার কর্তৃক গুম-খুন, দমন-পীড়ন ও গণগ্রেফতারের কারণে ছাত্র হিসেবে আমরা খুবই আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছি। এই অবস্থায় আমরা নিজেদের বর্তমান আবাসস্থলে নিজেদেরকে কিছুতেই নিরাপদ বোধ করছি না। সঙ্গত কারণেই আমরা আমাদের নিরাপদ ক্যাম্পাসের হলগুলোতে শান্তিপূর্ণ উপায়ে ফিরে যেতে চাই। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদেরকে নিজ নিজ হলগুলোতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়, যদি ২৪ ঘন্টার মধ্যে হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শান্তিপূর্ণ আহ্বানে সাড়া না দেয়, তাহলে আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে হলে ফিরে যাওয়ার ব্যবস্থা করবো। সেই প্রেক্ষিতে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বয়ং দায়ভার নিতে বাধ্য থাকবে।

বিবৃতির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক মাহায়ের ইসলাম বলেন, ‘এই অস্থিতিশীল পরিস্থিতিতে এই সরকারের গুম, খুন, নির্যাতনে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজেদের বর্তমান আবাস্থলে নিরাপদ বোধ করছি না। এজন্যই আমরা আমাদের হলে শান্তিপূর্ণ অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি না মানলে আমরা সকল শিক্ষার্থীকে নিয়ে হল দখল করে হলে ঢুকতে বাধ্য হব। আর এই পরিস্থিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন গ্রুপ এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলে, জরিপ করে তাদের মতামতের ভিত্তিতে এই সীদ্ধান্ত নিয়েছি।’

Reneta

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘ এ ব্যাপারে যদি শিক্ষার্থীরা আমাদের অফিসিয়ালি জানায় তাহলে আমরা আলোচনা করে দেখবো। আমরা সবসময়ই শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT