চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে হলের খাবারে তেলাপোকা, ডাইনিং ভাঙচুর

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:১৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

খাবারের ভেতরে তেলাপোকা পেয়ে ডাইনিং ভাঙচুর করে হল গেট ও প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থীরা।

রোববার দুপুরে শিক্ষার্থীরা ডাইনিংয়ে খেতে গেলে খাবারের সাথে তেলাপোকা পায় এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই ভাঙচুর করে বলে জানা যায়।

শিক্ষার্থীরা জানায়, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় তারা ডাইনিং ভাঙচুর করে হলের মেইন গেটে ও প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এরপর শিক্ষার্থীরা এক বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে তারা ১৩টি দাবি জানায়। তাদের উত্থাপিত দাবি সমূহ হলো: হলের খাবারের মান বৃদ্ধি, হলের অভ্যন্তরে পর্যাপ্ত ডাস্টবিন ও পরিষ্কার রাখা, গোসলখানা ও টয়লেট আধুনিকায়ন, গেমস রুমে পর্যাপ্ত খেলার সরঞ্জামাদির ব্যবস্থা, রিডিং রুমের সংস্কার, পত্রিকা রুম সংস্কার, ইন্টারনেট সমস্যা সমাধান, হল কর্মকর্তা কর্মচারীদের শোভনীয় আচরণ, টিভি রুম সংস্কার, মসজিদের মাইক-ওজুখানা সংস্কার, হলের সৌন্দর্য বৃদ্ধিকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন: ‘আমরা সবচেয়ে পুরনো একটা ভবনে থাকি তবে এর নির্মাণ কাজ কত আগের সেটাও আমরা জানি না। কবে আমরা কোন দুর্ঘটনার শিকার হবো সেটা বলাও দায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের তুলনায় এখানে আমরা কম সুযোগ-সুবিধা পাই। ডাইনিংয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। পরিবেশও ততো ভাল না। রাত আটটার পর আর খাবার পাওয়া যায় না। এছাড়া হলের টয়লেটের বেহাল দশা, হলে রিডিং রুম নেই, ফলে লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস বলেন: ‘শিক্ষার্থীরা ভাঙচুর করেছে শুনে আমি প্রক্টরসহ ঘটনাস্থলে যাই। তবে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা হয়নি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এতো কিছু হল প্রাধ্যক্ষের পক্ষে করা সম্ভব না। কিন্তু যেগুলো করা সম্ভব তা আমরা অতি দ্রুত করবো। আর যেগুলো বড় বাজেটের তা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিবেন।’

Reneta

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন: ‘আমি ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম, তবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আগামী বৃহস্পতিবারের মধ্যে হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছি এবং খাবারের মান ভাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT