চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে সুবিধাবঞ্চিতদের নিয়ে ‘শিশু দিবস’ উদযাপন

সুব্রত গাইনসুব্রত গাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
শিক্ষা
A A

‘একদিন স্বপ্নের দিন’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘শিশু দিবস’ উদযাপন করা হয়েছে।

শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত প্রায় ৩শ শিশুদের রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুদের সাথে খেলাধুলা, গল্প, আড্ডা করে তাদের মাতিয়ে রাখে সংগঠনের কর্মীরা। এসময় তাদের মধ্যে টি-শার্ট ও খাবার বিতরণ করা হয়। পরে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী বক্তব্যে সাংসদ ওমর ফারুক বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে শিশুদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। তা পূরণের লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নত করা প্রয়োজন। দেশের বর্তমান কর্ণধারদের সঙ্গে ভবিষ্যত কর্ণধারদের সেতুবন্ধন তৈরি করতে হবে। কারণ, আজকের শিশুরা আগামী দিনের দেশকে নেতৃত্ব দিবে।’

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড.লুৎফর রহমান, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মো: ইলিয়াছ হোসেন, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সুলতান মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এনামুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালে কিছু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ শিক্ষার্থীদের হাত ধরে যাত্রা করে নগজাগরণ ফাউন্ডেশন। ২০১৪ সালে ‘নবজাগরণ বিদ্যানিকেতন’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সেখানে পথশিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়শিশু দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT