চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে সাংবাদিককের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের আলটিমেটাম

সুব্রত গাইন সুব্রত গাইন
৬:২৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
রাজশাহী, শিক্ষা
A A

রাবি প্রতিনিধি:বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।

অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যাবে বলে ঘোষণা দেন। রোববার দুপুরে প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ক্যাম্পাস সাংবাদিকেরা এই দাবি জানান।

এর আগে সংবাদ প্রকাশের জেরে গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মর্তুজা নুরের বিরুদ্ধে মতিহার থানায় লিখিত অভিযোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক রুনা লায়লা। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমান বলেন, ‘এখন সাংবাদিকদের ওপর দমন-নিপীড়ন চালানোর জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। তেমনি মর্তুজা নুরের সংবাদে কোন মিথ্যা তথ্য, সাংবাদিকের মতামত কিংবা ব্যক্তিবিদ্বেষ ছিল না। খোলা চোখে দেখলেই বোঝা যায়, ওই শিক্ষিকার জিডি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। কেউ যখন অন্যায়, অপরাধ করেন তখন তারা সেটিকে মানহানি বলে মনে করেন না। কিন্তু সংবাদে প্রকাশ হলেই তারা সেটিকে মানহানির অপরাধ বলেন।’

এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি শাহীন আলম বলেন, ‘শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। মর্তুজা নুরের সংবাদে এই বিষয়টিই উঠে এসেছে। কিন্তু তিনি বিষয়টি ভালভাবে নিতে না পেরে সাংবাদিকের বিরুদ্ধেই উঠে-পড়ে লেগেছেন।’
মানববন্ধনে সাংবাদিকেরা ওই শিক্ষিকার অভিযোগ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহানের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাবের সদস্যসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Reneta

রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খুর্শিদ রাজিবের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলম, সাবেক সভাপতি সুজন আলী, বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল, সহ-সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বক্তব্য দেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অভিজ্ঞ’ হতেই সুযোগ লুফে নিয়েছেন মিরাজ

পরবর্তী

ব্রিটিশ করোনা ভ্যাকসিনের তথ্য চুরি করতে চেয়েছিলো নর্থ কোরিয়া

পরবর্তী
হ্যাকিং

ব্রিটিশ করোনা ভ্যাকসিনের তথ্য চুরি করতে চেয়েছিলো নর্থ কোরিয়া

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’য় জুটিবদ্ধ অপু বিশ্বাস ও বাপ্পী

জয়ের পরিচালনায় ১৮ দিনে শেষ বাপ্পী-অপুর ছবির শুটিং

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT