চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিজ্ঞ’ হতেই সুযোগ লুফে নিয়েছেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যখন খেলতেন, ছিলেন নিখাদ এক অলরাউন্ডার। অফস্পিনের পাশাপাশি ব্যাট করতেন মিডলঅর্ডারে। জাতীয় দলে এসে বোলার হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং করতেন সাত-আট নম্বরে।

ব্যতিক্রম দেখা গিয়েছিল একবার। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের সঙ্গে মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠিয়ে দেন মাশরাফী বিন মোর্ত্তজা। তারপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত দেখা যাচ্ছে তাকে ওপেন করতে।

জানুয়ারিতে বঙ্গবন্ধু বিপিএলে ওপেন করেছেন খুলনা টাইগার্সের হয়ে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইনিংসের সূচনা করছেন মিরাজ। যদিও প্রথম দুই ম্যাচেই হয়েছেন ব্যর্থ। প্রথম ম্যাচে আউট হন প্রথম বলে। দ্বিতীয় ম্যাচে ১ রান করে ফেরেন সাজঘরে।

ওপেনিংয়ে ব্যাটিং নিয়ে রোববার সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন মিরাজ। তরুণ অলরাউন্ডার জানালেন, ব্যাটিংয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশে শুরুতে নামার সুযোগ লুফে নিয়েছেন।

‘একটা জিনিস দেখেন, কমবেশি তো ব্যাটিং করতে পারি। ওটা থেকেই আত্মবিশ্বাসটা আসা। সবচেয়ে বড় বিশ্বাস এসেছে এশিয়া কাপের ফাইনালে। এরপর থেকে নিজের ভেতরে আস্থা চলে এসেছে। নিজেকেও বিশ্বাস করানোর চেষ্টা করছি, হয়তো উপরে ব্যাটিংটা করতে পারবো। এশিয়া কাপের পর গত বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওপেন করেছি, এই বছরও করেছি। এশিয়া কাপে ফাইনালের পর থেকেই এটি হয়েছে।’

‘এটা আসলে আমার জন্য ভালো একটা চ্যালেঞ্জ। দেখেন, আমার জন্য বড় সুযোগ। আমার কাছে কিন্তু টিমের অনেকবেশি প্রত্যাশা না। যেটা ওপেনার ব্যাটসম্যানের কাছে থাকবে। আমার কাছ থেকে হয়তো প্রত্যাশা থাকবে টিমকে একটা ভালো অবস্থানে দাঁড় করানো, ৩০-৪০ রানের পার্টনারশিপ করা, ভালো একটা শুরু করা। এরকম ছোট ছোট প্রত্যাশা থাকবে। যদি ছোট ছোট কিছু টিমকে দিতে পারি। এটাই আমার জন্য অর্জন হবে। হয়তো অনেক অভিজ্ঞ হতে পারবো, উপরে নতুন বলে খেলার অভ্যাসটা হয়ে গেলে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমফরচুন বরিশালমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT