চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে সাংবাদিক নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচার দাবি

সুব্রত গাইন সুব্রত গাইন
১০:৩৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
শিক্ষা
A A

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আরাফাতের ওপর হামলার একবছর পার হয়ে গেলেও আমরা সুষ্ঠু বিচার পাইনি। তার ওপর হামলার বিচারের দাবিতে আমরা বারবার রাস্তায় দাঁড়িয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলাও করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত হামলায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার পদক্ষেপ নেননি। এতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এধরণের অপকর্ম করার সুযোগ আরো বেড়ে গেছে।

Banglabid

বক্তারা আরও বলেন, আরাফাতের ওপর হামলা ও কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর জড়িত কতিপয় ছাত্রলীগ নেতার শাস্তি না হওয়া প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে সহজেই অপরাধ করে ছাড় পাওয়া যায়। এতে করে ক্যাম্পাসে সন্ত্রাস করার সুযোগ পাচ্ছে দলে অনুপ্রবেশকারী কতিপয় ছাত্রলীগ নেতা। এসময় তারা সাংবাদিক আরাফাতের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।

রাবি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি রাশেদ রিন্টু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক মানিক রায়হান বাপ্পি প্রমুখ।

গত বছরের ১০ জুলাই সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশ ট্রাভেলস-এর বাস ভাঙচুর করছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাননসহ ১০/১২ জন নেতাকর্মী। ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়সাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT