রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যা মামলায় আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শিক্ষক হত্যার বিচার দাবিতে ষষ্ঠ দিনের মতো উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইংরেজি বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে চলছে প্রতিবাদ কর্মসূচী।
ইংরেজি বিভাগের সামনে প্রতিবাদ সভা শেষে মৌন মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা।
শুধু হত্যাকাণ্ডের বিচার নয়, শিক্ষকদের নিরাপত্তার দাবি জানিয়ে আবারো আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি। হত্যায় মোটর সাইকেলে ৩ জন অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। সে সময় শ্লোগানও দেয় তারা।
রাজশাহীর শালবাগান এলাকায় শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে শনিবার কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকেই হত্যার প্রতিবাদে আন্দোলন-কর্মসূচি করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।







