চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে র‌্যাগিংয়ের শিকার হয়ে চিকিৎসাকেন্দ্রে শিক্ষার্থী

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগের ‘বড় ভাই’দের দ্বারা রাতভর র‌্যাগিংয়ের শিকার হয়ে চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছে সামি এম সাজিদ নামে এক শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। 

বৃহস্পতিবার ৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলো, নাট্যকলা বিভাগের আব্দুল্লাহ্ আল মাসুদ (কিবরিয়া), তপু, রুবেল।

সাজিদ তাদের ব্যাচের গ্রুপে জানায়, আমি ডিপার্টমেন্ট ছেড়ে যাচ্ছি। গতকাল সারারাত আমাকে জোহা হলের ছাদে আটকে রেখে কতিপয় বিভাগের কয়েকজন সিনিয়র ও অপরিচিত লোকজন গালিগালাজসহ বিশ্রীভাবে মারধর করেছে। আমি অসুস্থ হয়ে পড়ি। ভোর ৪টায় আমাকে ছেড়ে দেয়া হয়। কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আমাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছে।

তবে আব্দুল্লাহ আল মাসুদ র‌্যাগিংয়ের বিষয়টি অস্বীকার করেছে। সে জানায়, গতরাতে জোহা হলের ছাদে বিভাগের বড়ভাই ও প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের কয়েকজন ছিল। সাজিদকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।

এ বিষয়ে সাজিদের বন্ধুরা জানায়, সাজিদের প্রতি বিভাগের বড়ভাইয়েরা ঈর্ষাকাতর হয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিভাগের সিনিয়র ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী তাকে রাতভর জোহা হলের ছাদে র‌্যাগিং করছে। এই বিষয়টি সাজিদ আমাদের ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়েছে। পরে জানতে পারি সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে।

Reneta

নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুজ্জামান বলেন, যতটুকু শুনেছি বিভাগের বেশিকিছু সিনিয়র শিক্ষার্থী সাজিদকে রাতভর শারীরিক নির্যাতন করেছে। মানিসকভাবেও তাকে বেশ হ্যারেজ করা হয়েছে। তবে যারা করেছে তাদের সবার নাম আমাদের এখনও হাতে আসেনি। বিষয়টি পুরোপুরি জানার পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এ ঘটনার তদারকি করছেন। বিয়ষটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবির‍্যাগিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT