রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যোগদান করলেন চীনের অধ্যাপক ইউ চিওয়ে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজ বিভাগে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
চাইনিজ কোর্সের শিক্ষার্থীরা ইউ চিওয়েকে শিক্ষকদের আবাসিক এলাকায় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এসময় কনফুসিয়াস ইনস্টিটিউট নর্থ-সাউথ ইউনিভার্সিটির ঢাকার ডিরেক্টর চৌ ওয়েওয়ে, উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম ও সিরামিক এবং ভাস্কর্য বিভাগের অধ্যাপক আব্দুল মাতিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজ বিভাগকে গতিশীল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউ চিওয়েকে চীন থেকে নিয়ে এসেছেন। এর আগে তিনি ইউনান ইউনিভার্সিটি চাইনিজ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।







