চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে চার দিনব্যাপী চারুকলা প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০১৭ শুরু হয়েছে। বৃহস্পতিবার সাড়ে এগারোটায় চার দিনব্যাপী এই চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

অনুষ্ঠানে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্ম্মার সভাপতিত্বে ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, চারুকলা প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদারসহ চারুকলা অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য আব্দুস সোবহান বলেন: পৃথিবীর সব কিছুর মধ্যে কলা আছে তেমনি বই পড়ার মধ্যে একটা কৌশল আছে। বই পড়ে যদি আনন্দ না পাওয়া যায়, তাহলে দোষটা বইয়ের না, যে পড়ে তার। সে সেই নির্দিষ্ট কলাটি জানে না। আর নিষ্ক্রিয় পড়া খুব কম কাজে লাগে। অন্যদিকে চারুকলা অনুষদে যারা পড়াশোনা করে তাদের মনন, তাদের সৃজন, তাদের মনের উৎকর্ষতা কাজে লাগিয়ে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্রে প্রকাশ করবে। এভাবেই সৃষ্টি হবে নতুন কিছু আর তারাই হবে বড় শিল্পী।

উদ্বোধন শেষে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বিজয়ীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর উপাচার্যসহ অন্যান্য অতিথিরা চারুকলা অনুষদের শিক্ষার্থীদের করা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে এই চারুকলা প্রদর্শনী আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলাচারুকলা প্রদর্শনীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT