চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে চারতলা ভবনের ছাদ ভেঙে নিচে পড়ে শিক্ষার্থী আহত

সুব্রত গাইনসুব্রত গাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্বাবিদ্যালয়-চারতলা ভবনের ছাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারতলা ভবনের ছাদ ভেঙে নিচে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের পশ্চিম-উত্তর প্রান্তের চারতলা থেকে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম শওকত ওমর সজিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শওকত কোমরের হাড় ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ক্লাস শুরুর আগে শওকত সহপাঠীদের সঙ্গে রোদ পোহাতে ভবনের ছাদে ওঠেন। এক পর্যায়ে ছাদের উত্তর-পশ্চিম কোণে দাঁড়ানোর সাথে সাথে ছাদ ভেঙে তিনি নিচে পড়ে যান।

তখনই সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Reneta

এ ব্যাপারে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ‘আমি ঘটনাটি শুনে খোঁজ-খবর নিয়েছি। এখন সে রামেকে চিকিৎসাধীন রয়েছে। সজিব ছাদ থেকে নরম মাটির অংশে পড়ায় আঘাত বেশি গুরুতর হয়নি। তারপরও আমি তার খোঁজ-খবর নিচ্ছি। তবে এভাবে ছাদ ধসে শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে আমি উদ্বিগ্ন।’রাজশাহী বিশ্বাবিদ্যালয়-চারতলা ভবনের ছাদ

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘ওই শিক্ষার্থী বর্তমানে রামেকে চিকিৎসাধীন রয়েছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি। আমরা কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে দেখা করতে যাবো।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনসহ ১৯টি একাডেমিক ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল প্রকৌশল দপ্তর। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পরও ঝুঁকি নিয়ে ভবনগুলোতে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT