চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে গেস্টরুমে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সুব্রত গাইন সুব্রত গাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

আবাসিক হলের অতিথি কক্ষে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে সাত জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ্ হলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন অমিত হাসান লিমন, মারুফ, সোহেল, রশিদ, রিয়ন, রনি, জসীম। এদের মধ্যে অমিত হাসান লিমনের কপালে গুরুতর জখম হয়েছে। মারধরের শিকার সবাই কেন্দ্রীয় ছাত্রলীগের গত কমিটির কার্যনির্বাহী সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী।

অন্যদিকে মারধরকারীরা হলেন ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, আরিফ বিন জহির, মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ছাত্রলীগ কর্মী সুব্রত, কামরুল। এরা সবাই বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মাদার বখশ হলের গেস্টরুমে ছাত্রলীগ কর্মী কামরুল ও অন্য আরেকজন শুয়ে ছিলো। তারা বর্তমান গোলাম কিবরিয়া ও ফয়সাল আহমেদ রুনুর কমিটির কর্মী। এ সময় বর্তমান কমিটির প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকি‘র অনুসারী লিমন সেখানে যায়।বাইরে বৃষ্টি হচ্ছে দেখে সে এবং তার তিন বান্ধবী গেস্টরুমে বসতে চাইলে কামরুলের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে লিমনের চোখের ওপরে, গলায় কেটে যায়। পরে এ ঘটনা শুনে ছাত্রলীগ নেতা বাকি’র অনুসারী অন্য নেতাকর্মীরা কামরুলের ২১৭ নম্বর কক্ষে যায়। কামরুল কক্ষের বাইরে না আসলে একটি জানালার কাচ ভাঙচুর করে তারা চলে যায়।

এর প্রায় আধাঘণ্টা পরে বিভিন্ন হলের নেতাকর্মীরা মাদার বখশ হলের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। সেখানে বাকি অনুসারী কয়েকজন নেতাকর্মীও ছিলো। ওই সময় তাদের ওপর আকস্মিক হামলা চালায় বর্তমান কমিটির নেতাকর্মীরা। এতে চার জন নেতাকর্মী আহত হয়। তবে আহতদের মধ্যে ইমতিয়াজ, মারুফ ছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি।

Reneta

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকি অভিযোগ করে বলেন, ‘আমরা বিগত রাবি শাখা ছাত্রলীগ কমিটিতে প্রার্থী ছিলাম। তবে যে কারণেই হোক আমরা পদ পাইনি। কিন্তু বর্তমানে আমাদের কর্মকাণ্ড ধুলিসাৎ করার জন্য এবং হল থেকে বের করে দেওয়ার জন্য তারা হামলা চালিয়েছে পরিকল্পিতভাবে। এতে আমাদের কয়জন আহতও হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রকে জানিয়েছি। সামনে ছাত্রলীগের সম্মেলন এজন্যই অপেক্ষা করছি। এছাড়াও আগামী পরশু দিন রাজশাহীতে প্রধানমন্ত্রী আসবেন। তাই আমরা কোনো ধরণের সংঘর্ষে যেতে চাই না।’

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘হলের গেস্টরুমে আমাদের এক কর্মী কামরুলের সাথে ঝামেলা হয়। পরে আমাদের ওই কর্মী চলে গেলে তারা দলবল নিয়ে রুমে ভাঙচুর করে। এবং কামরুলকে খুন করবে বলে হুমকি দেয়। তবে তিনি থাকা অবস্থায় দলীয় কর্মীরা কোনো ধরণের হামলা চালায়নি বলে জানান।’

তিনি বলেন, ‘আমি আসার আগে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হতে পারে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং হল প্রাধ্যক্ষ তদন্ত করে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হোক।’

এ বিষয়ে জানতে চাইলে মাদার বখশ হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘আমি জরুরি কাজে ঢাকা এসেছি। তবে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে প্রক্টরকে এবং হলের আবাসিক শিক্ষকদের জানিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘গেস্টরুমে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক নিয়ে এসেছি। এছাড়াও আমরা বিষয়টি নিয়ে হল প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। এখন আর কোনো ধরণের ঝামেলা নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলে টাকার ছড়াছড়ি

পরবর্তী

বিচ্ছেদের পথে এডেলে

পরবর্তী

বিচ্ছেদের পথে এডেলে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় যুবক গ্রেপ্তার

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT