চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে কলা অনুষদের ‘ডীনস্ অ্যাওয়ার্ড’ চালু

সুব্রত গাইনসুব্রত গাইন
৩:৫২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করার লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ‘কলা অনুষদ ডীনস্ অ্যাওয়ার্ড’ চালু করেছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কলা অনুষদের ডীন অধ্যাপক এফ. এ. এ. এইচ. তাকী।

লিখিত বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একটি নীতিমালা প্রণয়ন করে তা অনুষদ সভায় অনুমোদন করে আমরা ২০১৮ সাল থেকে আমরা কলা অনুষদ ডীনস্ অ্যাওয়ার্ড চালু করেছি। ২০১৬ সালের বি.এ/ বি.পি.এ অনার্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ এ অ্যাওয়ার্ড পাবেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আগামী ১৬ এপ্রিল বিকেল ৩টায় ডীনস্ কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ডীনস্ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ প্রমুখ।

এ বছর বিভিন্ন বিভাগ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সীমা খাতুন (দর্শন), সৈয়দ নাঈমুর রহমান সোহেল (ইতিহাস), ইরতিফা হাসান (ইংরেজি), মঞ্জু রাণী দাস (বাংলা), জান্নাতী কাওনাইন কেয়া (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবুল ফুতুহ (আরবী), আশরাফুল ইসলাম (ইসলামিক স্টাডিজ), জয়শ্রী পাল (সঙ্গীত), জিনত আরা গুলশানা মার্জিয়া (নাট্যকলা), কবিতা আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), নাজরীনা আক্তার (সংস্কৃত), নূর মোহাম্মদ (উর্দু)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.আসাদুজ্জামান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মু. এয়েজুল ইসলাম, ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক আতাউল্যাহ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT