চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা শুরু

সুব্রত গাইন সুব্রত গাইন
১:০৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
শিল্প সাহিত্য
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী একুশে গ্রন্থ কুটির মেলা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেলার উদ্বোধন করেন রাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কথাসাহিত্যিক জুলফিকার মতিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে এই মেলা শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। আয়োজিত এই বই মেলায় রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, ছোট বাচ্চাদের বইসহ বিভিন্ন লেখকের প্রায় কয়েক হাজার বই রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা সুদ্দীপ্ত করে আর বিজ্ঞান তো যুক্ত আছে আমাদের জীবনযাপনে। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়তা ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এই মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। এই মাসের ২১ তারিখে ভাষার জন্য জীবন দিয়েছে তরুণ শিক্ষার্থীসহ অনেকে। জীবনের জন্য সাহিত্য দরকার আর জীবনযাপনের জন্য বিজ্ঞান। তাই জীবনযাপনকে আরও সুন্দর করতে সাইন্স ক্লাবের উদ্যোগে এই বই মেলা প্রসংশার দাবি রাখে।

উদ্বোধন শেষে মেলা পরির্দশন করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মেলাপ্রাঙ্গন সকল বয়সী দর্শনার্থী, পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এবং সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বৃহস্পতিবার

পরবর্তী

কোনো উস্কানির জবাব দেবে না ইউক্রেন

পরবর্তী

কোনো উস্কানির জবাব দেবে না ইউক্রেন

৯৯৯ নম্বরে ফোনে ‘ধর্ষক’ আটক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT