চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষক সমিতির

সুব্রত গাইনসুব্রত গাইন
৫:৪২ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

দেশে করোনায় আক্রান্তের ঘটনা বেড়ে যাওয়ার কারণে অনলাইনে ক্লাস নেয়াসহ ৪ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বুধবার সকালে লিখিত আকারে দাবিগুলো উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষক সমিতির দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয়ে চলমান সব ধরনের ক্লাস সশরীর গ্রহণের পরিবর্তে যত দ্রুত সম্ভব অনলাইনে গ্রহণের ব্যবস্থা নেওয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়াকড়ি আরোপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে করোনার চিকিৎসার সুব্যবস্থা করা, বিশেষ করে প্রয়োজনীয়সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুবেরী ভবনে সংগঠনের কর্যকরী সদস্যদের এক সভায় প্রস্তাবগুলো পাস হয়।

এছাড়াও শিক্ষক সমিতির সভায় করোনা পরিস্থিতি বেশি কিছু কার্যকলাপ হাতে নেওয়া হয়। তার মধ্যে করোনায় আক্রান্ত শিক্ষক ও তাদের পরিবারের পাশে থাকার জন্য সমিতির নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে একটি কোভিড রেসপন্স টিম গঠন, সমিতির সদস্যদের নিয়ে একটি উপ-কমিটি গঠন। এ কমিটি করোনা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সকলের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন ক্লাসশিক্ষক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT