চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ অর্থসহ আটক করেছে পুলিশ। তার কাছে থাকা টাকার পরিমাণ প্রায় ৭৪ লাখ টাকা বলে জানা গেছে, যদিও বেলাল উদ্দিনের বার্ষিক আয় মাত্র সাড়ে চার লাখ টাকার কিছু বেশি।

ভোটের আগের দিন বুধবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, উদ্ধারকৃত অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার অর্থ।

তবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দাখিলকৃত ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে দেখা গেছে, বেলাল উদ্দিনের চাকরি এবং ব্যাংক মুনাফা থেকে বার্ষিক আয় ৪ লাখ ৭৮ হাজার ৬৪১ টাকা। এর মধ্যে ৪ লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা তিনি পেয়েছেন চাকরির বেতন থেকে। আর বাকি ১৫ হাজার ১৫৫ টাকা ব্যাংক আমানত (সঞ্চয়পত্র) থেকে প্রাপ্ত মুনাফা।

একই রিটার্নে বেলাল উদ্দিন প্রধানের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা। এর মধ্যে তার কাছে নগদ অর্থ রয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৭৬৭ টাকা।

এর আগে দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে নগদ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ৫০ লাখ টাকার বেশি অর্থসহ তাকে আটক করা হয়েছে।

Reneta

আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি আমার ব্যবসার অর্থ।’

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া জানান, তার লাগেজে থাকা ৫০ লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পর্কিত।

পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকআয়কর রিটার্নএনবিআরগার্মেন্টস ব্যবসাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতজামায়াতে ইসলামীঠাকুরগাঁওনগদ অর্থনির্বাচনবাংলাদেশ রাজনীতিবেলাল উদ্দিন প্রধানব্যবসার টাকাভোটসৈয়দপুর বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT