চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রান্না ঘরের রাণী’ ফারিয়া শাহরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

দীর্ঘদিন পর কাজে ফিরলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ তারকা ফারিয়া শাহরিন। এবার তিনি নতুন একটি বিজ্ঞাপনে ‘রান্না ঘরের রাণী’ হয়ে দর্শকদের সামনে আসছেন।

বর্তমানে এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে, নির্মাণ করছেন রানা মাসুদ।

চ্যানেল আই অনলাইনকে ফারিয়া শাহরিন জানান: দু’বছর আগে তিনি ভিশন আয়রন মেশিনের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। নতুন করে এবার ‘এসকেবি কুকওয়ার’-এর বিজ্ঞাপনে কাজ করছেন।

ফারিয়া বলেন: জিঙ্গেল নির্ভর এ বিজ্ঞাপনে দেখা যাবে আমি রান্না ঘরের রাণী। কম সময়ের মধ্যে বিজ্ঞাপনে দর্শকদের কাছে একটি মেসেজ পৌঁছে দেয়া হয়েছে। কাজটি করতে পেতে আমি তৃপ্তি পেয়েছি।

দীর্ঘদিন উচ্চশিক্ষার কারণে মালয়েশিয়াতে ছিলেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন। এখন স্থায়ীভাবে দেশেই থাকবেন। আগের মতো নিয়মিত কাজ করবেন। বললেন, বিজ্ঞাপনে বেশি কাজ করতে চাই।

ফারিয়া অভিনীত এ বিজ্ঞাপনের জিঙ্গেল লিখেছেন নির্মাতা রানা মাসুদ এবং কণ্ঠ দিচ্ছেন স্বরবর্ণ ব্যান্ডের নোবেল। নির্মাতা জানান: রোববার এফডিসিতে শেষদিনের মতো শুটিং চলছে। দু’বছর আগে ফারিয়া শাহরিন আমার নির্দেশনায় মিনা বাজারের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার নতুন বিজ্ঞাপনে কাজ করলেন।

Reneta

আগামী মাসেই বিভিন্ন টিভিতে এটি প্রচার হবে। ‘এসকেবি কুকওয়ার’-এর তিনটি পণ্যের বিজ্ঞাপন নির্মিত হচ্ছে। ডিওপি হিসেবে আছেন রিংকন খান। নির্মাতা রানা মাসুদ জানালেন: বিজ্ঞাপনগুলোর মধ্যে কুকওয়ারের কাজ করছেন ফারিয়া শাহরিন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। বিশেষ করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিফারিয়া শাহরিনবিজ্ঞাপনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT