ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। তাতে প্রতিপক্ষের ব্যাটে পিষ্ট টাইগার বোলাররা। সফরকারীদের ৩৫৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। জিততে হলে তাই রানের পাহাড়ই টপকাতে হবে মাশরাফিদের।
টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক টপ-অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় লঙ্কানরা। দলীয় ৩৬ রানে তাসকিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন দিলশান মুনাবিরা (২৪)। হাফসেঞ্চুরি তুলে স্বেচ্ছা অবসরে গেছেন কুশাল পেরেরা (৬৪)। অন্যদের মধ্যে সান্দান ভিরাক্কোডি ৬৭ রানে ফিরেছেন।
দ্বিতীয় উইকেট জুটিতে মুনাবিরা ও ভিরাক্কোডি ১১৪ রান যোগ করেন। নির্ধারিত ওভারে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৪ রান।
মাশরাফি, তাসকিন, আবুল হাসান এবং অভিষেকের অপেক্ষায় থাকা সানজামুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।
এদিন বিশ্রামে থাকায় খেলছেন না তামিম, সাকিব, মোস্তাফিজ এবং শুভাশিষ।








