চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের জোয়ারে হাজার ছোঁয়ার অপেক্ষায় বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই রাউন্ড পরই শেষ হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দুটি করে ম্যাচ রয়েছে সুপার লিগের ছয় দলের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল হক বিজয় আর ৭০ রান করতে পারলে গড়বেন ইতিহাস। স্মরণীয় হয়ে থাকবে এবারের আসরটি। ডিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে নাম লেখাবেন এক আসরে ১ হাজার রানের মাইলফলকে।

এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এবার তাই আরও বড় কীর্তির সামনে বিজয়। লিগজুড়েই হাসছে তার ব্যাট। সবশেষ সাত ইনিংসের ছয়টিতে পেয়েছেন ফিফটি।

লিগে সর্বমোট ১৩ ম্যাচে ৮ ফিফটি ও দুই সেঞ্চুরিতে করেছেন ৯৩০ রান। স্ট্রাইক রেট একশর কাছাকাছি। অবিশ্বাস্য ধারাবাহিকতায় আবারও জাতীয় দলে ফেরার দাবি জানাচ্ছেন!

বল হাতে শীর্ষস্থান ধরে রেখেছেন তরুণ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তিনিও প্রাইম ব্যাংকেরই ক্রিকেটার। ১৩ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।

ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি প্রাইম ব্যাংক শিরোপার দৌড়ে ছিল। এখন আর সুযোগ নেই বললেই চলে। শেষ দুটি ম্যাচ জিতলেও প্রাইম ব্যাংক (১৬ পয়েন্ট) শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে (২২ পয়েন্ট) ধরতে পারবে না। তবে শেষের দুই ম্যাচ জিতলে রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়ডিপিএল-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকিট পেয়ে আনন্দিত তারা

পরবর্তী

ভ্যানচালককে বেত মেরে সমালোচনায় সিলেটের মেয়র

পরবর্তী

ভ্যানচালককে বেত মেরে সমালোচনায় সিলেটের মেয়র

আলোকিত স্থাপনা: বাদশাহী মসজিদ

সর্বশেষ

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT