আজ ২১ এপ্রিল। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন। রানির জন্মদিনের কেক বানিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া। তবে জন্মদিন উদযাপন হবে সীমিত পরিসরে। ৬৩ বছর ধরে ব্রিটিশদের রাজ্য শাসন করছেন দাপটের সঙ্গেই। তবুও কমেনি জনপ্রিয়তা।
১৯৪৭ সালে প্রিন্স ফিলিপকে বিয়ে করার ৬ বছর পরই ব্রিটিশ রাজের রানির খেতাব পান এলিজাবেথ। রানির জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত ব্রিটিশরা। এ উপলক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথের সুদীর্ঘ ৯০ বছরের ৯০টি ছবিটি প্রকাশ করেছে বিবিসি।
রানির জন্মদিনে নাদিয়া একটি কমলা রঙের কেক তৈরি করছেন। উইন্সডর ক্যাসলের গিল্ড হলের অনুষ্ঠানে যা হবে প্রধান আয়োজন।
তবে এই দিনে আয়োজন অনেকটাই সীমিত পরিসরে। এখন ছোট আয়োজন হলেও উইন্সডর ক্যাসলের মূল অনুষ্ঠান হবে ১২ই মে থেকে ১৫ই মে। সেখানে ওমান, চিলি, নিউজিল্যান্ড, কানাডা, ফিজি, অস্ট্রেলিয়া, আজারবাইজান ও যুক্তরাজ্যের শিল্পীরা পারফর্ম করবেন।







