চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানির কাছে ক্ষমা চাইলেন বরিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ১৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ রানীর স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃতদেহ সৎকার অনুষ্ঠানের আগের সন্ধ্যায় কর্মকর্তাদের নিয়ে দু‘টি পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন বলে জানায় বিবিসি।

প্রথম জমায়েত হয়েছিল গতবছরের ১৬ এপ্রিল। দ্যা টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়, ভোর রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলেছিল। অন্যদিকে, বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, শোক পালনের সময় এমন আয়োজন গভীর অনুতাপের।

বরিস জনসন শুধুমাত্র এই বিষয়টি নিয়েই বিতর্কের মুখে পড়েননি। সম্প্রতি কোভিড সংক্রান্ত বিধি-নিষেধ উপেক্ষা করে পানাহার পার্টি দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছেন তিনি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় পার্টি আয়োজনে পানাহারের ব্যবস্থা ছিল, ছিল নাচের আয়োজন। তবে প্রধানমন্ত্রী এসব অনুষ্ঠানে যোগ দেননি।

Reneta

করোনা মহামারি সময়ে লকডাউনের মধ্যে পানাহার অনুষ্ঠান আয়োজন করার দায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন’র পদত্যাগ চাইছেন তার দলের নেতারা। ক্ষমা চাওয়ার পর তার সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন কনজারভেটিভ পার্টির স্কটল্যান্ডের নেতা ও হাউস অব কমন্সের সদস্য ডগলাস রোস। তিনি জানান, বরিসের সঙ্গে তার ‘শক্ত কথাবার্তা’ হয়েছে। তিনি বরিসের নেতৃত্ব নিয়ে আস্থা ভোটের আয়োজন করা আর্জি নিয়ে ‘১৯২২ কমিটির’ কাছে লিখবেন।

তিনি আরও বলেন, যে ধরনের কাজ তিনি করেছেন, সেজন্য তাকে জবাবদিহি করতে হবে।

১৯২২ কমিটির কাছে যদি দলটির ৫৪ জন আইনসভার সদস্যরা চিঠি লেখেন, তবে বরিস প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বরিস জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT