আদালত

রানা প্লাজার সোহেল রানার কারাদণ্ড

সোহেল রানা আদালতে আসামি হিসেবে উপস্থিত, পুলিশ তার নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজার সোহেল রানার কারাদণ্ডের জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলায় সাভারের রানাপ্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।

মামলায় সোহেল রানাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা দিতে না পারলে আরও তিন মাস তাকে জেলে থাকতে হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে সোহেল রানার মালিকানাধীন বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়ে। বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করা ওই ঘটনায় পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়।

ভবন ধসের পর পালিয়ে যাওয়া রানাকে চারদিন পর যশোর থেকে গ্রেফতার করা হয়। বিভিন্ন অভিযোগে  রানার বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আজ  একটি মামলার রায় হয়।

বিষয়:তিন বছরের কারাদণ্ড রানা প্লাজা সোহেল রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…