চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ে আগুন লাগিয়ে রানা প্লাজার উদ্ধারকর্মী’র আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সাভারের রানা প্লাজা ধসের দুর্ঘটনার পর অক্লান্ত উদ্ধার তৎপরতায় নিয়োজিত থাকা নওশাদ হাসান হিমু (২৭) গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার রাত ১০ টার দিকে বিরুলিয়ার শ্যামপুর এলাকায় আবদুল হক মোল্লার বাড়িতে ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা- রানা প্লাজা ধসের ছয় বছর ছিল বুধবার।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফ এম সাইদ বলেন, নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেন তিনি। হিমু তিন বছর ধরে শ্যামপুর এলাকায় বসবাস করতেন। হিমু কারও সঙ্গে তেমন মিশতেন না এবং তার বাবা-মায়ের সঙ্গেও থাকতেন না।

হিমুর মৃত্যুর বিষয় নিয়ে তিনি বলেন, আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হলো তা আমরা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানতে পারব।

জানা যায়, বৃস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে হিমুকে নিয়ে তার গ্রামের বাড়ি বরিশাল নিয়ে যাওয়া হয়েছে। বাদ এশা জানাজা শেষে তাকে বাবার কবরের পাশে কবর দেওয়া হবে।

হিমু বরিশালের উজিরপুর থানার বাবর গ্রামের সরদার আবুল হোসেনের ছেলে। বন্ধু-শুভানুধ্যায়ীদের কাছে তিনি‘হিমালয় হিমু’ নামে পরিচিত ছিলেন।

Reneta

বুধবার রাতে সে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সংবাদ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় হিমুর আত্মীয়সহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সাভার থানায় খবর দেয়। পুলিশের সহযোগিতায় রাত দুইটার দিকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজাহিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT