চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাধামাধবের গল্পে সিনেমা ‘ইস্কাবন’, ঝাড়গ্রামে শুটিং শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
ঝাড়গ্রামে সিনেমা ‘ইস্কাবন’ এর শুটিং সেটে সেনা সদস্য ও নির্মাতাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্কাবন সিনেমার শুটিং সেটে অভিনেতা, নির্মাতা

এস এম ডি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লেখক রাধামাধব মণ্ডলের ‘রেড স্টারের ক্যাম্প’ গল্প অবলম্বনে নির্মিতব্য নতুন বাংলা ছবি ‘ইস্কাবন’।

রেডস্টারদের ডেরা-জীবন আর তাদের ঘিরে উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুপ্ত মিষ্টি প্রেম, গোটা ছবিকে ঘিরে হাঁটবে। গল্পের ফ্রেমে হাঁটবে মানুষও। জঙ্গলের ডেরাজীবন আর তার ইতিহাস এবং হিংস্রতার নানান কাহিনী চিত্রিত হবে ছবিটিতে। ছবিটির শুরুর জন্ম ইতিহাসের অনেকখানি জুড়ে রয়েছে দুই জঙ্গলের নজরবাজি। চ্যানেল আই অনলাইনকে পশ্চিমবঙ্গ থেকে এমনটাই জানান লেখক রাধামাধব মণ্ডল।

প্রথম জঙ্গলটি পূর্ব বর্ধমানের জঙ্গলমহলের প্রাণকেন্দ্র আউশগ্রাম। আর অপরটি পশ্চিম বঙ্গের রাজনৈতিক ইতিহাসের রক্তাক্ত সংগ্রামের জঙ্গলমহল ঝাড়গ্রাম। একটি জঙ্গলের সঙ্গে জড়িয়েছে ছবির নির্মাণ আর অপরটির সঙ্গে জড়িয়ে গেছে ছবির জন্মের গৌরবগাঁথা। আউশগ্রামের জঙ্গলমহলের ভূমিপুত্র সেখ আব্দুল লালন, তিনি একজন সুদক্ষ ব্যবসায়ী। শুটিং স্পটে এনেছেন নিজের ‘এস এম ডি’ কোম্পানিকে।

বাংলা সিনেমাকে একটি তৃতীয় চিন্তারাজ্যে পৌঁছে দিতেই তার এই প্রযোজক হয়ে ওঠার জার্নি। জনদরদী, দাতা লালন ইতিমধ্যেই রাজ্যের একজন সুপরিচিত উন্নয়ণ কামী মুখ। সারা বছরই তিনি আদিবাসী, গরীব গুর্ব মানুষের পাশে দাঁড়ান, মন্দির, মসজিদ, গির্জাও বানিয়ে দিয়েছেন অনেক জেলায়। একটি অনুন্নত গ্রামীণ এলাকায় সাড়ে তিন হাজার মানুষের জীবন জীবিকার তিনিই মাধ্যম। তিনি এবার ছবির দুনিয়াতে, নিজস্বী চিন্তার আবহে। কারণটা তিনিই বললেন চ্যানেল আই অনলাইনকে, এটি একটি বড় মাধ্যম, মানুষের কাছে পৌঁছানোর। এই মঞ্চে বহু মানুষের কাছাকাছি হওয়া যায়, সে সুযোগ ঘটে। ফলে এই জনপ্রিয় মাধ্যমে কাজ করতে করতে আরও বহু মানুষের খোঁজ নেওয়াই আমার ইচ্ছা।’

মানুষের জন্যই তিনি তার প্রথম ছবিতে এমন গল্পকে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, মানুষের সত্যিকারের জীবনের কাছাকাছি পৌঁছাতে ছবির নির্মাণের জন্য ঝাড়গ্রামের জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী প্রধান গ্রাম গুলোকে বেছে নিয়েছেন। তিনি কাজও শুরু করেছেন একজন তরুণ দক্ষ, শক্তিশালী পরিচালক মন্দীপ সাহাকে সঙ্গে নিয়েই।

‘ইস্কাবন’ নিয়ে পরিচালক মন্দীপ সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, এই ছবিতে আমাদের মধ্যমণি নায়ক শিব চরিত্র। আর সেই চরিত্রে অভিনয় করছেন, নবাগত তরুণ অভিনেতা সঞ্জু। তাকে ঘিরেই গল্পের বুনন এঁকেছেন আমাদের প্রিয় সাহিত্যিক রাধামাধবদা। যা আগামীর জয়কে এনে দেবে, এই বিশ্বাসেই দৌড় শুরু করেছি আমরা। আরও প্রচুর চমক রয়েছে ছবিটিতে। আগামীতে সব জানানো হবে।

গত বুধবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের চিরুগড়া জঙ্গলে শুরু হয়েছে শুটিং। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অনামিক চক্রবর্তী। রয়েছেন নতুন লুকে অভিনেতা সৌরভ দাস, সুমিত গাঙ্গুলী, অভিনেতা খরাজ মুখার্জীরা। রয়েছেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলী, পুষ্পিতা মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা দুলাল লাহিড়ী।

এছাড়াও ছবিতে নেপথ্য সংগীতে রয়েছেন নচিকেতা চক্রবর্তী, অন্নেষা দাশগুপ্ত এবং রাজ বর্মণরা। ছবির সংগীত ও আবহে অনিন্দ্য মুখোপাধ্যায়। ছবি নির্মাণে লেন্স এ চোখ রাখছেন, মাটির চিত্রী ঈশ্বর বারিক। রং ও রূপে আজাদ আহমেদ। তবে শুটিং এর স্পট চিত্রিত করছেন গুণী শিল্পী উদ্মাদ ঢালি।

নতুন এই বাংলা মেগামুভির শুটিং এর ফ্লোরে উপস্থিত রয়েছেন প্রদীপ মিস্ত্রি। অ্যাসিস্ট্যান্ট পরিচালকের কাজ করছেন ‘সুন্দরবনের গপ্পো’র ডিরেক্টর। তিনিও আশাবাদী, টিম ‘ইস্কাবন’ ছবির সাফল্য নিয়ে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ক্যাম্প জীবনের অনুশাসন নিয়েই এছবি। তবে পরিচিত অভিনেতাদের এখানে চেনাছক ভাঙ্গিয়ে অভিনয় করিয়েছেন ভাই পরিচালক মন্দীপ সাহা। তাই এ ছবি বাংলা সিনেমার নতুন মাইলস্টোন হবে, আশারাখি।

১৫ দিনের আউটডোর শুটিং এর চতুর্থ দিনেও রাতদিন মিলিয়ে চললো, দৃশ্যপট তৈরি করে শুটিং। আর এলাকার মানুষ ভেঙে পড়ছে শুটিং দেখতে জঙ্গলের গ্রাম গুলোতে। গ্রাম থেকে দলেদলে মানুষ এসে দাঁড়াচ্ছে নবাগত নায়ক সঞ্জু কে দেখতে। কেউ আবার লাজুকলতার মতো চোখ তুলে এসে দাঁড়াচ্ছে, একটি শেলফি তুলতে নায়কের পাশে।

ট্যাগ: ইস্কাবনপশ্চিমবঙ্গরাধামাধব মণ্ডলরেড স্টারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

পরবর্তী

জন্মদিনের বার্তায় রোনালদোর ‘অবসর’ ইঙ্গিত

পরবর্তী
পরিবারের সঙ্গে জন্মদিনের কেক ও গিফটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনের বার্তায় রোনালদোর ‘অবসর’ ইঙ্গিত

চাষা আজিজের নতুন চমক, কৃষি কাজে উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাষা আজিজের নতুন চমক, ৩ একরে সমৃদ্ধ কুলবাগান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT